Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: রবিবার দিনটা কোন রাশির কেমন যাবে? দৈনিক রাশিফল 3 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 03 December 2023: রবিবার, ৩ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে চলেছে। অফিসে আপনার সামান্য অসাবধানতায় বড় ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের যাত্রা শুভ হবে না। ভবিষ্যতে আর্থিক সংকট এড়াতে, আপনাকে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যয় করুন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ৫০
আজকের বৃষ রাশিফল
আর্থিক কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত আপনার সমস্যা বাড়াতে পারে। আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫
আজকের মিথুন রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বেশি হতে পারে। তবে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের সাহায্যে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। আজ অফিসে কোনও ভালো খবর পেতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ৩৫ থেকে ১১টা
আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। বস আপনার প্রতি খুব খুশি হবেন। আপনার প্রশংসাও করতে পারে তিনি। আর্থিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আজ পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে দুপুর ৩টে
আজকের সিংহ রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। অফিসে আজ আপনাকে কোনও কঠিন কাজ দেওয়া হতে পারে। আপনার আত্মবিশ্বাস হ্রাস পাবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তাঁরা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বড় লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৪টে ৩০ থেকে ১১টা ৩০
আজকের কন্যা রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনার টাকা যদি অনেকদিন ধরে কোথাও আটকে থাকে, তবে আজ তা ফেরত পেতে পারেন। আপনাকে অর্থের বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কাছের কারুর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেই ভালো হবে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজে দেরি করলে আপনিই সমস্যায় পড়বেন। আজ ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয় বাড়তে পারে। তবে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না। ব্যক্তিগত জীবনে অশান্তি চলবে। আজ আপনি পিঠ ও কোমরের ব্যথায় ভুগবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা
আজকের বৃশ্চিক রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আয়ের চেয়ে বেশি খরচ করবেন না। কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন। আজ বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। তাঁদের কাছ থেকে কিছু উপকারী পরামর্শ পেতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টে ৪৫ থেকে রাত ৮টা
আজকের ধনু রাশিফল
আজ আপনি আপনার গুরুজনদের আশীর্বাদ পাবেন। যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে তাতে তাঁদের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হতে পারে। অফিসে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হবে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে সকাল ৯টা ১৫
আজকের মকর রাশিফল
আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন ভুল করলে ভবিষ্যতে খারাপ ফল ভোগ করতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। লভ লাইফ ভালো কাটবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টে
আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মুডে থাকবেন। ক্যান্ডেল লাইট ডিনার বা লং ড্রাইভেও যেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। অফিসে আপনার অবস্থান শক্তিশালী হবে। আজ আপনি সব কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। আপনি আপনার ব্যবসা আরও প্রসারিত করার সিদ্ধান্ত নেবেন। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে এবং আজ আপনি তাঁদের সাপোর্ট পাবেন। আজ আপনি মাথাব্যথায় ভুগবেন। খুব ক্লান্তি অনুভব হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫
আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। অফিসে আপনার কোনও কাজে সমস্যা হলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় তার সমাধান হয়ে যাবে। ব্যবসায়ীরা সম্প্রতি কোনও বিনিয়োগ করে থাকলে, তা থেকে ভালো লাভ হতে পারে। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকলে, তাতে সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ১২টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
