Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 29 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal, 29 September 2023: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 29 September 2023

আজকের মেষ রাশিফল

আজ আপনার বড় কোনও সমস্যার সমাধান হবে। পরিবারের কারুর সঙ্গে যদি আপনার বিবাদ হয়, তবে আজ আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বেলা ১২টা

আজকের বৃষ রাশিফল

আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। অফিসের সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। তবে আপনাকে অন্যের কাজে খুব বেশি হস্তক্ষেপ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। সন্তানদের পড়ালেখায় টাকা ব্যয় হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের মিথুন রাশিফল

আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থ লাভ হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। প্রিয়জনের সহযোগিতা পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ৩০

আজকের কর্কট রাশিফল

লভ লাইফ ভাল কাটবে না। আজ আপনি কোনও ভাল খবর পেতে পারেন, যা আপনার উৎসাহ বাড়িয়ে তুলবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৪৫

আজকের সিংহ রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। আজ আপনি আপনার ভাই বোনদের সঙ্গে অনেক মজা করবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৬টা থেকে ১১টা

আজকের কন্যা রাশিফল

আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ খরচ বাড়তে পারে। অফিসে আপনাকে আপনার কাজে পুরোপুরি মনোনিবেশ করতে হবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৫টা ৫৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের তুলা রাশিফল

আজ আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেবেন না। যে কারণে আপনি সমস্যায় পড়বেন। এই সময় আপনার সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল

দাম্পত্য জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না। আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। আপনি মানসিকভাবেও খুব দুর্বল বোধ করবেন। অফিসে আপনি আপনার বসের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে খুব উপকারী হবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। বেশি খরচ না করাই ভাল। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ১৫

আজকের ধনু রাশিফল

আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি আপনার কাছের কারুর জন্য দামী উপহারও কিনবেন। পিতা-মাতার ভালবাসা পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা ১৫ থেকে দুপুর ২টা ৫৫

আজকের মকর রাশিফল

আজ আপনি বড় সুযোগ পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আয়ের নতুন উৎস পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার সন্তানের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। ক্যারিয়ার সংক্রান্ত যাত্রার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৪টা ০৫ থেকে ৯টা ৫৫

আজকের মীন রাশিফল

আজ আপনি খুব ভাল মেজাজে থাকবেন। নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনি কেনাকাটা করতে যেতে পারেন। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, September 29, 2023, 7:40 [IST]
X
Desktop Bottom Promotion