Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 29 September 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২৯ সেপ্টেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
চাকুরিজীবীদের দিনটি ভাল কাটবে না। ব্যবসায়ীদের দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুব ক্লান্তিকর হতে চলেছে, এবং অনেক পরিশ্রমের পরেও আজ আপনি আশানুরূপ ফলাফল পাবেন না। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

বৃষ রাশি
যারা বিদেশে চাকরি করতে চান কিন্তু পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কোনও সমস্যা চলছে, আজ তাদের সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। আপনি তাঁদের আশীর্বাদ এবং সাপোর্ট পাবেন। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আজ বাড়িতে আপনার বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, গভীর রাত পর্যন্ত জেগে থাকা বন্ধ করুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
চাকুরিজীবীরা অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার মাথা ব্যথা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
চাকুরিজীবীদের অফিসে অলসতা ছেড়ে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা তাদের আটকে থাকা পরিকল্পনা আবার শুরু করার ভাল সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। বেতন সংক্রান্ত কোনও সমস্যা থাকলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। সরকারি চাকুরিজীবীরা আজ কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল সময়ে আপনি তাঁর পূর্ণ সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার পা বা হাতের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
চাকুরিজীবীদের দিনটি বেশ ভালই কাটবে। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। বাড়ির কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আপনাকে রোজ যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনি শারীরিক ও মানসিকভাবে ভাল থাকবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

তুলা রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে না। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। আপনার আটকে থাকা কিছু কাজ আজ সম্পন্ন হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীদের আজ হঠাৎ কোথাও যেতে হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

ধনু রাশি
অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথা বলুন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতির কারণে আজ আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
আজ আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধিও হতে পারে। চাকুরিজীবীদের একই সঙ্গে অনেকগুলো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ১০টা

কুম্ভ রাশি
শিক্ষার্থীদের আজ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মীন রাশি
ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। আজ স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজ অর্থ সংক্রান্ত কোনও বড় কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications