Ajker Rashifal: বুধবার দিনটি কেমন যাবে? দৈনিক রাশিফল 29 নভেম্বর 2023

Ajker Rashifal, 29 November 2023: বুধবার, ২৯ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 29 November 2023

আজকের মেষ রাশিফল

আজ আপনি অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। বস আপনার কাজ দেখে খুব খুশি হবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। তবে বেশি খরচ করবেন না। আজ আপনি আপনার জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। আজ কিছু বন্ধু হঠাৎ আপনার বাড়িতে আসতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টে ২০

আজকের বৃষ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। আর্থিক বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। চাকুরিজীবীদের উপরে কাজের চাপ থাকবে। যে কারণে আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনাকে ভারী জিনিস না তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় আপনি আঘাত পেতে পারেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের মিথুন রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, তাঁরা তাঁদের কিছু পুরানো পরিচিতি থেকে উপকৃত হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৫টা থেকে ১০টা

আজকের কর্কট রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। এই রাশির বিবাহিত জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ সময়মতো করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বস যদি আপনাকে কোনও কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে তাতে অবহেলা করা উচিত নয়। পার্টনারশিপ ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫

আজকের সিংহ রাশিফল

পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। আজ আপনাদের মধ্যে বিবাদের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ৩টে

আজকের কন্যা রাশিফল

দাম্পত্য জীবনে চলমান সমস্যার অবসান ঘটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। পার্টনারশিপ ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আজ আপনার স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে দুপুর ১২টা

আজকের তুলা রাশিফল

আপনি যদি পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন এবং নতুন কোনও কাজ শুরু করতে চান, তবে অবশ্যই আপনার পিতার সঙ্গে পরামর্শ করুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। আজ আপনি কোনও বড় দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। অর্থ সঞ্চয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না। আজ আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ০৫

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিতর্ক এড়িয়ে চলুন। অন্যথায় আজ বড় সমস্যায় পড়তে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। বস আপনার উপর নজর রাখবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। লভ লাইফ ভালো যাবে। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টো ৪৫

আজকের ধনু রাশিফল

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে অনেক ভুল খুঁজে পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। যাঁরা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তাঁরা ভালো ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না। আপনাকে সময়মতো খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টে ৫০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মকর রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। টিমওয়ার্কের মাধ্যমে কাজ করলে ভালো ফল পারেন। আজ আপনি আপনার বসের কাছ থেকে কিছু ভালো পরামর্শও পেতে পারেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। নতুন কোনও কাজ শুরু করার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। আর্থিক অবস্থা ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। সন্তানের শিক্ষা সংক্রান্ত উদ্বেগের অবসান হতে পারে। থাইরয়েডের রোগীরা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সময়মতো ওষুধ খান।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা থেকে ৩টে

আজকের কুম্ভ রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার ভাই বা বোন যদি বিবাহযোগ্য হয়, তবে আজ তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১১টা ২০

আজকের মীন রাশিফল

ব্যবসায়ীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের কথায় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অফিসে আপনার সহকর্মীদের অন্ধ বিশ্বাস করবেন না। নিজের কাজে মনোনিবেশ করুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আপনার টাকা দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। অন্যথায় আপনি বড় সমস্যায় পড়বেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৯টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, November 29, 2023, 9:04 [IST]
X
Desktop Bottom Promotion