Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 29 November 2022 : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ২৯ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। চাকুরিজীবীদের কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। এই কারণে বস আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে ১১টা

বৃষ রাশি
তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আজ সুখবর পেতে পারেন। অফিসে আপনার আচরণ ঠিক রাখুন, অন্যথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা ০৫

মিথুন রাশি
কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। মুলতুবি কাজের বোঝা বাড়তে পারে। আপনাকে কাজের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আগামী দিনে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। ছোটো ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার হাঁটুর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

কর্কট রাশি
লভ লাইফ ভাল কাটবে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় দীর্ঘদিন ধরে আটকে থাকলে, আজ তা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। অফিসে বস আপনার প্রশংসা করতে পারেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০

সিংহ রাশি
আর্থিক ক্ষেত্রে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা ভুলেও উপেক্ষা করবেন না। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৭টা ৩০ থেকে রাত ৯টা

কন্যা রাশি
ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। চাকুরিজীবীদের আজ কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। এছাড়াও, আজ আপনাকে মিটিং-এ যোগ দিতে হবে। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে সকাল ১০টা

তুলা রাশি
পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। আজ বাড়িতে বিতর্ক হতে পারে। চাকুরিজীবীদের কাজের চাপ কমতে পারে। আজ আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায়ীরা তাদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। মানসিকভাবে শক্ত থাকতে হলে প্রতিদিন মেডিটেশন করতে হবে। নেতিবাচক ভাবনা-চিন্তা থেকে দূরে থাকুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনি আপনার কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত কোনও সম্মানিত ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের খুব সাবধানে সব কাজ করা উচিত, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

ধনু রাশি
চাকুরিজীবীরা অফিসে একসঙ্গে অনেকগুলি কাজ করবেন না। এতে আপনার কাজে ভুল হবে এবং আপনার অগ্রগতিতে খারাপ প্রভাব পড়বে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। আপনার গুরুত্বপূর্ণ কোনও কাজে বাধা আসবে। আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে। বাড়ির কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

কুম্ভ রাশি
অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। ব্যবসায়ীদেরকে তাদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পিতার স্বাস্থ্য দুর্বল হবে। আপনার স্বাস্থ্যও ভাল থাকবে না।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

মীন রাশি
চাকুরিজীবীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আজ আপনি আপনার সমস্ত কাজ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। তবে অতিরিক্ত ব্যয় না করাই ভাল। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা ৪৫ থেকে ১০টা ২৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications