Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে সোমবার? দৈনিক রাশিফল 29 মে 2023
সোমবার, ২৯ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি খুব ভাল কাটবে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০
আজকের বৃষ রাশিফল
আইনি বিষয়ে অবহেলা করবেন না, অন্যথায় আপনি দীর্ঘ সময় এই বিষয়ে আটকে থাকবেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুম সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ২০
আজকের মিথুন রাশিফল
আজ আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আপনার বিরোধীরা আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অনেকদিন পর খুব ভাল সময় কাটাবেন। যাদের হাঁপানি আছে, তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের সিংহ রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। আজ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫
আজকের কন্যা রাশিফল
আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আজ আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। ঘরোয়া দায়িত্ব পালনে সঙ্গীর সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫
আজকের তুলা রাশিফল
রাজনীতির সঙ্গে যুক্ত জাতকদের আজকের দিনটি খুব ভাল কাটবে। বড় সাফল্য পেতে পারেন। ফ্যাশন ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সাফল্য পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। অর্থ উপার্জনের ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। সুস্থ থাকার জন্য আপনাকে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ১১টা
আজকের বৃশ্চিক রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ লাভ হতে পারে। অফিসে প্রতিযোগিতা বাড়বে। আপনাকে আপনার কাজের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বড় মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। ঘরের পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যও ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫
আজকের ধনু রাশিফল
পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চাইলে, আজ আপনি ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল না পাওয়ায় খুব হতাশ বোধ করতে পারেন। ব্যবসায় উত্থান-পতন আছে। ইতিবাচক থাকুন এবং কঠোর পরিশ্রম করুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি পেটের রোগে ভুগবেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৫টা থেকে দুপুর ৩টা
আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। আপনি মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারেন। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের উপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের মীন রাশিফল
আজ আপনার সব সমস্যার সমাধান হবে। অনেক দিন পর আপনি বেশ ভাল মেজাজে থাকবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। ডাক্তার এবং ওষুধের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে দুপুর ১২টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications