Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ২৯ মে-র রাশিফল
আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে, তা জানতে আজকের রাশিফলটি পড়ুন। এখানে আপনি আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
যে সকল জাতকেরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য আজকের দিনটি শুভ। পড়াশুনার ক্ষেত্রে আসা যে কোনও বাধা দূর হবে। চাকুরিজীবীদেরকে অফিসের সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গর সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। স্বাস্থ্য ভাল রাখতে হলে, দীর্ঘ সময় খালি পেটে থাকা এড়িয়ে চলুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ১০টা

বৃষ রাশি
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। চাকুরিজীবীদের আজ অফিসে বসের বকা শুনতে হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আপনি আজ জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। বিবাহিতদের আজকের দিনটি ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ মাথা যন্ত্রণা কিংবা ক্লান্তি বোধ হতে পারে। তাই আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা ৩০

মিথুন রাশি
আজ অফিসে বসের মেজাজ খুব একটা ভাল থাকবে না। তাই আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন এবং কাজের প্রতি গাফিলতি এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের আজ আইনি বিষয়ে সর্তক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক থাকবে। আপনি আপনার প্রিয়জনের মানসিক সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ২টা

কর্কট রাশি
ব্যবসায়ীরা যদি নতুন স্টক তোলার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে আজকের দিনটি অনুকূল। ওষুধ, লোহা, আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত লাভদায়ক। চাকুরিজীবীদেরও আজকের দিনটি ভাল কাটবে। আজ কাজের চাপ কম থাকবে এবং আপনি আপনার সিনিয়ারদের সহযোগিতাও পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

সিংহ রাশি
ব্যবসায়ীদের আজ দৌড়াদৌড়ি করতে হতে পারে। চাকুরিজীবীদের আজ অফিসে অতিরিক্ত দায়িত্বভার বহন করতে হতে পারে। আজ আপনার পরিশ্রমে বস খুব মুগ্ধ হবেন। ডায়াবেটিস রোগীরা নিজের স্বাস্থ্যের যত্ন নিন এবং সময়মতো খাওয়ার চেষ্টা করুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে বিকেল ৪টা ৩০

কন্যা রাশি
আজ অফিসে বসের সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি বিনিয়োগ করে থাকেন, তাহলে আশানুরূপ ফল পেতে পারেন। ব্যক্তিগত জীবনে সুখ থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটা ভাল কাটবে। স্বাস্থ্য ভাল রাখতে হলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যেসগুলি থেকে দূরে থাকুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ০৫

তুলা রাশি
সোনা-রুপোর ব্যবসায়ীদের উন্নতি হবে। ভাল আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি শুভ। অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ৩টা ১৫

বৃশ্চিক রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের বুদ্ধি করে যে কোনও চুক্তি করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তাড়াহুড়ো করলে বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসে অত্যাধিক গল্প, হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টা ৫০ থেকে দুপুর ১২টা ০৫

ধনু রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ। চাকুরিজীবীদের অগ্রগতি হতে পারে। বেকার জাতকরা আজ ভাল কাজের খোঁজ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ থাকবে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা ৪০

মকর রাশি
ছোটো ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তবে আজ ভাল সুযোগ পেতে পারেন। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আপনি আপনার পরিবারের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর মেজাজ খুব একটা ভাল থাকবে না। স্বাস্থ্য ভাল রাখতে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে সময় দিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে রাত ৯টা

কুম্ভ রাশি
আপনি আপনার পরিবারের সকলের সাপোর্ট পাবেন। পিতা-মাতা আজ আপনার উপর অত্যন্ত খুশি থাকবেন। আজ আপনার জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকতে পারেন। চাকুরিজীবীদের অফিসের সিনিয়রদের সম্মান দিতে পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মীন রাশি
চাকুরিজীবীদের এই সময়ে কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ কোনও বড় আর্থিক লেনদেন না করাই ভাল। আজ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আপনি খুবই ক্লান্ত এবং দুর্বল অনুভব করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে সন্ধ্যা ৬টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications