Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 29 জুন 2023
বৃহস্পতিবার, ২৯ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। আপনার আচরণে পরিবর্তন আসবে। আপনি খুব খিটখিটে এবং বিরক্ত বোধ করতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৯টা ০৫
আজকের বৃষ রাশিফল
জমি, বাড়ি, গাড়ি কেনার জন্য আজকের দিনটি উপযুক্ত। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মুডে থাকবেন। লভ লাইফে প্রেম-ভালবাসা থাকবে। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা
আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হবে। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে বেশ ভাল সময় কাটবে। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা ১০
আজকের কর্কট রাশিফল
অর্থের ব্যাপারে আপনার উদ্বেগ বাড়তে পারে। ঋণ পরিশোধের চাপ বাড়বে। জীবনসঙ্গীর আচরণ আপনার মনে আঘাত দিতে পারে। আপনি মানসিকভাবে ভাল থাকবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ৯টা
আজকের সিংহ রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দেবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা
আজকের কন্যা রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। সিঙ্গেল জাতকরা আজ বিশেষ কারুর সঙ্গে দেখা করতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে ১০টা ১০
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আপনি আপনার দক্ষতা দিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। যারা লভ ম্যারেজ করতে চান, তাদের সামনে বাধা আসতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা
আজকের ধনু রাশিফল
আজ আপনাকে যাত্রা করতে হতে পারে। আপনার এই সফর খুব স্মরণীয় হতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। লভ লাইফ খুব ভাল কাটবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
আজকের মকর রাশিফল
এই রাশির বেকার জাতকরা চাকরি পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ১১টা
আজকের কুম্ভ রাশিফল
শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী থাকার জন্য প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন। কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪২
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে বেলা ১২টা
আজকের মীন রাশিফল
লভ লাইফে কোনও সমস্যা হতে পারে। খরচ বাড়তে পারে। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝখানে আটকে যেতে পারে। যে কারণে আপনার দুশ্চিন্তা বাড়বে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications