Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২৯ জুনের রাশিফল

আজকের দিনটি আপনার কেমন কাটবে? তা জানতে দেখুন ২৯ জুনের রাশিফল।

Ajker Rashifal : 29 June 2022

মেষ রাশি

মেষ রাশি

ব্যবসায়ীদের তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। খরচ বাড়তে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে বেলা ১২টা

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি অফিসে আপনার পদোন্নতি পত্র পেতে পারেন এবং আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ধূসর

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের ট্যাক্সের ক্ষেত্রে গাফিলতি করা উচিত নয়, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে, সেই সঙ্গে আপনার ভাবমূর্তিও নষ্ট হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। বেশিক্ষণ খালি পেটে না থাকাই ভাল।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০

কর্কট রাশি

কর্কট রাশি

অফিসে আপনার সহকর্মীদের সঙ্গে বেশি গসিপ করবেন না। খুব সাবধানে কথাবার্তা বলুন, নইলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও ব্যবসার প্রস্তাব গ্রহণ করবেন না। পারিবারিক জীবনে সুখ থাকবে। বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। অনেক দিন পর, আজ আপনি আপনার পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুম সংখ্যা: ৩৪

শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ২টা ২৫

সিংহ রাশি

সিংহ রাশি

ফ্যাশন, মিডিয়া, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। দারুণ সাফল্য পেতে পারেন। আর্থিক প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০

কন্যা রাশি

কন্যা রাশি

আজ তাড়াহুড়ো করে কোনও কাজ না করাই ভাল, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত জাতকরা আজ ভাল ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ থাকবে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীরা যদি দীর্ঘদিন ধরে কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করার জন্য কঠোর পরিশ্রম করছেন, তবে আজ সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বস আপনার পরিশ্রমের প্রশংসা করবেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। সুস্থ থাকতে হলে আপনার প্রতিদিন ব্যায়াম করা উচিত।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটতে চলেছে। আপনি যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তবে তাতে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। বাড়ির কারুর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। আজ আপনার পায়ের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

ধনু রাশি

ধনু রাশি

বেকার জাতকরা আজ চাকরি পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা নতুন ব্যবসার প্রস্তাব পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। টাকা নিয়ে আজ বাড়িতে বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১২টা ২০

মকর রাশি

মকর রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভদায়ক হতে চলেছে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। সময়ের দিকেও খেয়াল রাখুন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার পেশীতে খিল লাগার সমস্যা হতে পারে। ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। কোনও বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। মানসিকভাবে আপনি খুব ভাল বোধ করবেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। অফিসে উচ্চপদস্থ আধিকারিক এবং সহকর্মীদের সঙ্গে সমন্বয় ভাল হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্যের য্ত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

মীন রাশি

মীন রাশি

অফিসে সময়মতো আপনার কাজ শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। কাজে বাধা আসতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ১০টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, June 29, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion