Ajker Rashifal: আজ সারা দিন কেমন কাটবে? দৈনিক রাশিফল 29 জুলাই 2023

Ajker Rashifal: শনিবার, ২৯ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 29 July 2023

আজকের মেষ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার কোনও আটকে থাকা চুক্তি সম্পন্ন হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৪টা ১৫ থেকে সকাল ৭টা ৫৫

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সময় নষ্ট করা এড়িয়ে চলুন এবং আপনার কাজে মনোনিবেশ করুন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা

আজকের মিথুন রাশিফল

স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার আর্থিক অবস্থা ঠিক থাকবে। লভ লাইফে প্রেম-ভালোবাসা থাকবে। আজকের দিনটি খুব ভালো যাবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

আজ আপনি আপনার।পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। যে সকল বেকার জাতকরা চাকরি খুঁজছেন তাঁরা আজ ভালো অফার পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের সিংহ রাশিফল

হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, অন্যথায় শারীরিক সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। পরিবারের সঙ্গে আজকের দিনটি ভালো যাবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: দুপুর ১টা ১৫ থেকে বিকেল ৫টা

আজকের কন্যা রাশিফল

দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ৩টা ২০

আজকের তুলা রাশিফল

স্থগিত থাকা কাজগুলি আজ সম্পন্ন হবে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আজ আপনার জীবনসঙ্গী আপনার জন্য কোনও দুর্দান্ত পরিকল্পনা করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৯টা ০৫

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল

স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান, অন্যথায় আপনার প্রিয়জন অবহেলিত বোধ করবেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে বিকেল ৫টা ১৫

আজকের মকর রাশিফল

সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। আজ ব্যয় বাড়বে। আয়ের চেয়ে বেশি খরচ করার মতো ভুল করবেন না। কর্মক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না, অন্যথায় আপনি বিব্রত হতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের কুম্ভ রাশিফল

আজ আপনার বাড়ির কেউ হঠাৎ অসুস্থ হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টে থেকে সকাল ৮টা ৫৫

আজকের মীন রাশিফল

চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের পরেও যদি সফলতা না পান তাহলে অধৈর্য হবেন না। শীঘ্রই আপনার উন্নতি হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে না। আজ খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, July 29, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion