Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 29 জানুয়ারি 2024
Ajker Rashifal, 29 January 2024: সোমবার, ২৯ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। আজ আপনার অসম্পূর্ণ কাজগুলিও সম্পন্ন হবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি অনিদ্রায় ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০
আজকের বৃষ রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়তে পারে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায়ীদের আজ অর্থের বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় প্রতারিত হতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ সংক্রান্ত কোনও কাজ করার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টে
আজকের মিথুন রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আর্থিক লাভের আশা করলে হতাশ হতে পারেন। তবে অর্থ সংক্রান্ত কোনও সমস্যার সমাধান হবে আজ। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনি ক্লান্তবোধ করতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ০৫
আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। অযথা খরচ করলে সমস্যায় পড়তে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সিলভার
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টে ৩০
আজকের সিংহ রাশিফল
সন্তানদের নিয়ে চিন্তিত থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ীরা আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন। আজ আপনি একজন অভিজ্ঞ এবং স্বনামধন্য ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে সঠিক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা
আজকের কন্যা রাশিফল
আপনার জীবনে কোনও সমস্যা থাকলে আজ সেই সমস্যার সমাধান হবে। মানসিকভাবে আপনি বেশ ভালো বোধ করবেন। কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করবেন। এই রাশির বেকার জাতক জাতিকাদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের তুলা রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। আপনি আজ আপনার পিতার কাছ থেকে কিছু উপকারি পরামর্শ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। আপনাকে সময়মতো সব কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। গাফিলতি করলে খারাপ ফল ভোগ করতে হতে পারে। ব্যবসায়ীদের আজ যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে ৮টা ৫০
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায় উন্নতি হবে। যাঁরা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তাঁরা আজ ভালো অফার পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করতে পারেন। বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনারা একসঙ্গে ঘরোয়া দায়িত্ব পালন করবেন। আজ আপনি হাঁটুর ব্যথায় ভুগতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের ধনু রাশিফল
আজকের দিনটা তেমন ভালো কাটবে না। আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আয় ভাল হবে, তবে অর্থ সহজেই আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায়ীদের কোনও নতুন কাজে অর্থ বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। বাড়ির বড়দের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। যাঁরা ফ্যাটি লিভারে ভুগছেন, তাঁদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ১০
আজকের মকর রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দেবে। সঙ্গীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে। আজ কোনও ভালো খবর পাবেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা ২০
আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় বড় লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার ভাই বা বোন যদি বিবাহযোগ্য হয়, তবে আজ তাদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে ৪টে ৩০
আজকের মীন রাশিফল
আজ আপনার চোট লাগতে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। যাঁরা উচ্চশিক্ষা অর্জনের জন্য প্রচেষ্টা করছেন, তাঁরা আজ কোনও ভালো খবর পেতে পারেন। চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অসাবধানতার কারণে বিশাল ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজ বেশি খরচ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় বাধা আসতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৪টে ২০ থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
