Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: শুক্রবার দিনটা কোন রাশির কেমন যাবে? দৈনিক রাশিফল 29 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 29 December 2023: শুক্রবার, ২৯ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বাড়তে পারে। যে কারণে আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীরা যদি বড় লাভের আশা করে থাকেন, তবে আজ হতাশ হতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন হতে পারে। অর্থ লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। লভ লাইফ ভালো যাবে। সঙ্গীর সাপোর্ট পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০
আজকের বৃষ রাশিফল
চাকরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে হলে, আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। এর পাশাপাশি আয় বাড়ানোর চেষ্টা করা জরুরি। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২০
আজকের মিথুন রাশিফল
বাড়িতে কোনও বয়স্ক সদস্য থাকলে, আজ তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। চাকরি বা ব্যবসায় সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা
আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীরা অফিসের কাজ মনোযোগ সহকারে করুন। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভের যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ব্যস্ততার কারণে আপনি আজ আপনার প্রিয়জনকে সময় দিতে পারবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে সকাল ৭টা ২৫
আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীদের সরকারী কাজে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের যাত্রা করতে হতে পারে। আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখুন, অন্যথায় এই যাত্রা বৃথা যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
আজকের কন্যা রাশিফল
ব্যবসায়ীরা সাফল্য পেতে পারেন। মুলতুবি থাকা কোনও ডিল ফাইনাল হতে পারে। চাকুরিজীবীদের সম্মান বাড়বে। বস আজ আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। শীঘ্রই আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১১টা
আজকের তুলা রাশিফল
সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। বেসরকারি চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। যাঁরা মার্কেটিং এবং সেলসে কাজ করছেন, তাঁদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। গুরুজনদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। রাগ ও তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আর্থিক লেনদেনও করতে পারেন। কয়েকদিন ধরে আপনার স্বাস্থ্য ভালো না থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজ হঠাৎ আপনার বাড়িতে অতিথি আসতে পারে। যে কারণে আপনার সারা দিনের পরিকল্পনা ব্যাহত হবে। আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকা উচিত, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজকের দিনটি খুব ভালো যাবে। এই রাশির শিক্ষার্থীরা শিক্ষা সংক্রান্ত কোনও ভালো খবর পাবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৯টা ৫০
আজকের ধনু রাশিফল
অফিসে একই সঙ্গে অনেকগুলো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কাজে ভুল হতে পারে। ব্যবসায় লাভ হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। লভ লাইফ ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১১টা ২০
আজকের মকর রাশিফল
ঘরোয়া কলহ বাড়তে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। বিনিয়োগ করে থাকলে তা থেকে আশানুরূপ ফল নাও পেতে পারেন। অফিসের পরিবেশ ভালো থাকবে না। আজ বস আপনার উপর নজর রাখবেন। ব্যবসায়ীরা খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ৭টা ৫৫
আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় ওঠানামা থাকবে। আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। কাউকে অন্ধ বিশ্বাস করবেন না, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। পরিবারের সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে সময় কাটাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের মীন রাশিফল
অফিসের বস আপনাকে কোনও কঠিন কাজের দায়িত্ব দিতে পারেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহকের সঙ্গে ডিল করার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন, অন্যথায় পেটের রোগে ভুগবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
