Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 29 অগস্ট 2023

Ajker Rashifal: মঙ্গলবার, ২৯ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 29 August 2023

আজকের মেষ রাশিফল

দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। আপনাকে আপনার কথাবার্তা ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। মুলতুবি কাজগুলি শেষ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ২টা

আজকের বৃষ রাশিফল

আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। কর্মক্ষেত্রে বস আপনাকে কোনও কাজ দিতে পারেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল

যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার মনে করিয়ে দিন। অন্যথায় আপনার টাকা দীর্ঘ সময় আটকে যেতে পারে। অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ২টা ৫৫

আজকের কর্কট রাশিফল

অফিসে আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তারা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। ব্যবসায়ীরা আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অর্থের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল

ব্যবসায় ভাল লাভ হবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের আচরণ ঠিক রাখুন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিতর্কে জড়াবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ বাড়িতে অতিথি আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের কন্যা রাশিফল

ব্যবসায়ীরা নতুন পরিকল্পনায় কাজ শুরু করতে পারেন। চাকুরিজীবীরা অফিসে অনেক সম্মান পাবেন। আজ বস আপনার প্রশংসা করবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বেলা ১২টা

আজকের তুলা রাশিফল

লভ লাইফে প্রেম-ভালবাসা থাকবে। আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল

পরিবারে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আজ আপনি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল যাবে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি মানসিকভাবে খুব ভাল বোধ করবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল

চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৯টা ২০

আজকের মকর রাশিফল

আজ অর্থ লাভ হতে পারে। অর্থের অভাবে যদি আপনার কোনও কাজ আটকে ছিল, তবে আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আপনাকে খারাপ শব্দ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস রাখবেন না, অন্যথায় আপনি আজ বিব্রত হতে পারেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের কুম্ভ রাশিফল

পরিবারের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা অফিসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। আজ আপনার কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভাল লাভ হবে। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ২০

আজকের মীন রাশিফল

শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল যাবে। পরীক্ষায় সাফল্য পাবেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে অতিরিক্ত খরচ করা বন্ধ করুন। টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার স্নেহ ও সাপোর্ট পাবেন। আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, August 29, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion