Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 29 এপ্রিল 2023

শনিবার, ২৯ এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 29 April 2023

আজকের মেষ রাশিফল
ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে। স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে সকাল ৮টা ৩০

আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। আটকে থাকা পরিকল্পনা আবার শুরু হতে পারে। চাকুরিজীবীরা এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ০৫

আজকের মিথুন রাশিফল
যারা আমদানি-রপ্তানির ব্যবসা করছেন, তারা আজ ভালো খবর পেতে পারেন। আপনি আপনার ব্যবসা প্রসারিত করার সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের উপর দায়িত্ব বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের কর্কট রাশিফল
ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ১০টা ৫৫ থেকে দুপুর ২টা

আজকের সিংহ রাশিফল
খুব ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনি পিতা-মাতার সঙ্গে সময় কাটাবেন। আপনি আপনার মনের কথা শেয়ার করার সুযোগও পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৫টা ৩৫

আজকের কন্যা রাশিফল
আজ আপনার কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। চাকুরিজীবীদের উপর দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ দৌড়ঝাঁপ করতে হবে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক যাবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ১টা

আজকের তুলা রাশিফল
ব্যবসায়ীরা নতুন কাজ শুরু করার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। চাকুরিজীবীরা অফিসের কাজে ভুল না করার চেষ্টা করুন, অন্যথায় আজ বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। আজ আপনি বাড়ির মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৪৫

আজকের বৃশ্চিক রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। ব্যবসায়ীরা আজ ভালো ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে কোনও ভালো খবর পেতে পারেন। আজ আপনার হাতে আপনার পদোন্নতির চিঠি আসতে পারে। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের ধনু রাশিফল
ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত জাতকদের আজ উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফল পেতে পারেন। তবে আজ আপনাকে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ২৫

আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। চাকুরিজীবীদের আত্মবিশ্বাস কমে যেতে পারে। আর্থিক ক্ষতির প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজ ভালো সময় কাটাবেন। অনেকদিন পর আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। এতে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকুরিজীবীরা অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকুন। আর্থিক পরিকল্পনা সংক্রান্ত বিষয়গুলি গোপন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের মীন রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার ভাই বা বোন যদি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাহলে আজ তারা ভালো সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক যাবে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, April 29, 2023, 6:00 [IST]
X
Desktop Bottom Promotion