Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 28 সেপ্টেম্বর 2023
Ajker Rashifal, 28 September 2023: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
দাম্পত্য জীবনে চলমান সমস্যার অবসান হবে। চাকুরিজীবীরা অফিসে বারবার একই ভুল করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনাকে দেওয়া কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব আজ আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। আজ খরচ বাড়বে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনাকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভাল হবে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। যে কারণে আজ আপনি খুব স্ট্রেস অনুভব করবেন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
আজকের মিথুন রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। আজ অফিসে আপনার বস আপনাকে কোনও দায়িত্বশীল কাজ অর্পণ করতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল যাবে। কাজের জন্য কোথাও যাত্রা করতে হবে। বাড়ির বড়দের আশীর্বাদ পাবেন। যাঁরা লভ ম্যারেজ করতে চান, আজ তাঁরা পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রিয়জনের ভালবাসা এবং সহযোগিতা পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০
আজকের কন্যা রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল যাবে। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তাঁরা কোনও পুরানো যোগাযোগ থেকে লাভবান হতে পারেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। বড় ভাই বা বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের তুলা রাশিফল
আজ আপনি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ভবিষ্যতে এই সিদ্ধান্তের উপযুক্ত ফলাফল পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। আজ উচ্চপদস্থ কর্মকর্তারাও আপনার কাজে সন্তুষ্ট হবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আকস্মিক ধন লাভ হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
অফিসের পরিবেশে ভাল থাকবে না। আপনার সামান্য অসাবধানতার ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। যে কারণে বস কঠোর ব্যবস্থা নিতে পারেন। আজ আপনার ব্যয় বাড়বে। আপনি আপনার পিতার আশীর্বাদ পাবেন। আজ পিতার সাহায্যে আপনার বড় কোনও সমস্যার সমাধান হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা
আজকের ধনু রাশিফল
আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা রয়েছে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি খুব পরিশ্রম করবেন। আজ আপনি ক্যারিয়ার সংক্রান্ত কোনও ভাল খবরও পাবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। অফিসে আপনার কঠোর পরিশ্রম উচ্চপদস্থ কর্মকর্তাদের মুগ্ধ করবে। কোর্ট-কাছারির বিষয়ে সাফল্য পেতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৪টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের কুম্ভ রাশিফল
বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। প্রিয়জনের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। বাদ-বিবাদ এড়িয়ে চলুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা
আজকের মীন রাশিফল
ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে প্রয়োজনের বেশি খরচ করবেন না। আজ জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications

