Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: লক্ষ্মী পুজোর দিনে কী আছে আপনার ভাগ্যে? দৈনিক রাশিফল 28 অক্টোবর 2023
Ajker Rashifal, 28 October 2023: শনিবার, ২৮ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে বড় খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। প্রিয়জনের সাহায্যে আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। চাকুরিজীবীরা অফিসের সিনিয়রদের পরামর্শ অনুসরণ করার চেষ্টা করুন। ব্যবসায় মোটামুটি লাভ হবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০
আজকের বৃষ রাশিফল
অফিসের পরিবেশ ভালো থাকবে না। আজ বস আপনার উপর নজর রাখবে। আপনার সম্পূর্ণ মনোযোগ কাজের দিকে থাকা উচিত। ব্যবসায়ীরা আর্থিক সঙ্কটে পড়তে পারেন। তাড়াহুড়ো করে নেওয়া কোনও ভুল সিদ্ধান্তের ফল আপনাকে ভোগ করতে হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সন্তানের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। এই সময়ে আপনাকে তাঁদের গাইড করতে হবে। এই রাশির শিক্ষার্থীরা আজ তাঁদের শিক্ষা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বেলা ১২টা
আজকের মিথুন রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। খরচ কম হতে পারে। আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর চেষ্টা করুন। এতে আপনার কাজের পাশাপাশি আপনার ইমেজেও খারাপ প্রভাব পড়তে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আজ আপনি বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পেতে পারেন। বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ১৫
আজকের কর্কট রাশিফল
অফিসে আজ আপনাকে কোনও গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হতে পারে। আপনাকে খুব পরিশ্রম করতে হবে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। শীঘ্রই এর সঠিক ফলাফল পাবেন। ব্যবসায়ীরা নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। যদি পার্টনারশিপে কোনও কাজ করেন, তবে তা থেকে ভালো লাভ হবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়বে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের সিংহ রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি দাতব্য কাজেও অংশ নেবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও চুক্তি ফাইনাল হতে পারে। এই সময়ে আপনাকে কিছু নতুন কৌশলও তৈরি করতে হবে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি আনন্দে কাটবে। সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় স্বাস্থ্যের ক্ষতি হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৯টা ২০
আজকের কন্যা রাশিফল
পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ আপনার মানসিক চাপ কমবে। আপনার বাবা আপনাকে গাইড করতে পারেন। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। পড়ালেখায় আসা বাধা দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। অফিসের কাজে মন বসবে না। যে কারণে আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। কিছু কাগজপত্র আটকে যাওয়ার কারণে কাজে বাধা পড়বে। একটানা বসে কাজ করা এড়িয়ে চলুন, অন্যথায় পিঠ বা কোমরের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা
আজকের তুলা রাশিফল
প্রতিবেশীর সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করলে ভালো, অন্যথায় আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার মানসিক শান্তিও বিঘ্নিত হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আপনার আয়ের কথা মাথায় রেখেই ব্যয় করুন। অফিসে সহকর্মীদের কাজে খুব বেশি হস্তক্ষেপ করবেন না। তাহলে আপনিই ঝামেলায় পড়বেন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের উপযুক্ত ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। লভ লাইফ ভালো যাবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ২টো
আজকের বৃশ্চিক রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। আজ অফিসে আপনার কিছু গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যেতে পারে। যে কারণে আপনার কাজে বাধা পড়বে। তবে খুব শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে। পুরানো কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা
আজকের ধনু রাশিফল
অফিসের পরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয় ভালো থাকবে। ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। আজ আপনি আপনার সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ২টো ৫৫
আজকের মকর রাশিফল
অফিসে বারবার একই ভুলের পুনরাবৃত্তির কারণে উচ্চপদস্থ কর্মকর্তারা আজ আপনার উপর খুব বিরক্ত হতে পারেন। আপনাকে দেওয়া কোনও দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। আজ খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে। আজ তিনি কোনও বিষয়ে আপনার উপর রেগে যেতে পারেন। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। যাত্রার যোগ রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
আজকের মীন রাশিফল
আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। শীঘ্রই আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আজ একটি বড় সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। অবহেলা করলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টো ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
