Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 28 October 2022 : আজ কোন কোন রাশির ভাগ্য খুলবে? দেখুন ২৮ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আয় ভাল হবে, তবে খরচ বাড়তে পারে। অফিসে আপনার মান-সম্মান বাড়বে। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে, তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০

বৃষ রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে। বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি আনন্দে কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫

মিথুন রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। সব কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, তারাও প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৮টা থেকে রাত ৮টা

কর্কট রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। অফিসে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা

সিংহ রাশি
আজকের দিনটি এই রাশির বিবাহিতদের ভাল কাটবে না। চাকুরিজীবীদের অফিসের সব কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনি ক্লান্ত বোধ করবেন এবং মানসিক চাপ বাড়বে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

কন্যা রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে বস আপনার প্রশংসা করবেন। ব্যবসায়ীরা সাফল্য পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটতে পারে। আজ আপনার ইউরিক অ্যাসিড এবং কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে ১০টা

তুলা রাশি
চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পেতে পারেন। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তারা শীঘ্রই ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। কঠোর পরিশ্রম করেও আশানুরূপ ফল পাবেন না। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। অর্থ সংক্রান্ত কোনও লেনদেনের জন্য দিনটি উপযুক্ত নয়। চাকুরিজীবীদেরকে অফিসের কাজে আরও মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের সরকারি নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

ধনু রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজ খুব ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। ব্যবসায়ীরা আজ বিনিয়োগের জন্য ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে, তবে আপনি সময়মতো সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা ১৫

মকর রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আপনাকে আজ ঋণ নিতে হতে পারে। অফিসে খুব বেশি হাসি-ঠাট্টা বা গসিপ করা এড়িয়ে চলুন। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হতে পারে। স্বাস্থ্য তেমন ভাল থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি
বাড়ির পরিবেশ আজ ভাল থাকবে না। বাড়ির কারুর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। খরচ বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ দিন: ২৩
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে রাত ৯টা ১৫

মীন রাশি
ব্যবসায়ীদের উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম সফল হতে পারে। আপনার উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications