Ajker Rashifal (28 November 2023): মঙ্গলবার ৫ রাশির জাতক পাবে অসাধারণ সাফল্য! আপনার কেমন যাবে আজকের দিন?

Ajker Rashifal, 28 November 2023: মঙ্গলবার, ২৮ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 28 November 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। চাকরিজীবীদের উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিবারের কারুর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টে ২৫ থেকে দুপুর ২টো

আজকের বৃষ রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চাকুরিজীবীরা মুলতবি কাজ শেষ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ আপনার বসও আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টো থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। সময়ের সদ্ব্যবহার করুন। অফিসের নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আজ আপনি সন্তানের সাথে সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আজ বেশি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: ভোর ৪টে ২০ থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীরা তাদের ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। কোনও অভিজ্ঞ ব্যক্তি বা কাছের কারুর পরামর্শ নিলে ভালো হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। শীঘ্রই আপনার সমস্ত সমস্যা দূর হবে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল

এই রাশির যে সব বেকার জাতক‍রা চাকরি খুঁজছেন, তাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। হাতে ভালো সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থা ভালো যাবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টো

আজকের কন্যা রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। আপনি কোনও নতুন কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

সারাদিন ব্যস্ততার কারণে আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন। প্রিয়জনকে সময় না দেওয়ার কারণে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা আজ ভালো ফলাফল পাবেন। একজন স্বনামধন্য অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনও কাগজপত্রে সই না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল

অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়িক সিদ্ধান্তগুলি ভালো ভাবে চিন্তা করে তবেই নিন। পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা

আজকের ধনু রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। যদি সম্প্রতি নতুন ব্যবসা শুরু করে থাকেন, তাহলে আপনাকে প্রচারে আরও মনোযোগ দিতে হবে। খুব বুদ্ধি দিয়ে ব্যবসায়ের পরিকল্পনা করতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হতে পারেন। আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল

পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। আজ আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। অর্থাভাব দূর হতে পারে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা টাকাও ফেরত পাবেন। অফিসে আজ আপনাকে কোনও কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ী আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে পূর্ণ আত্মবিশ্বাস এবং সাহসের সাথে প্রতিটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবেলা করবেন। আর্থিক লাভ হতে অ। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল

অফিসে সহকর্মীদের বেশি বিশ্বাস করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কোর্ট-কাছারির বিষয়ে অবহেলা করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টে ২০

আজকের মীন রাশিফল

বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। বকেয়া টাকা পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে। আজ আপনি সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, November 28, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion