Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 28 মে 2023

রবিবার, ২৮ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 28 May 2023

আজকের মেষ রাশিফল
চাকরি পার্মানেন্ট হতে পারে। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। খরচ কমবে এবং আপনি অর্থ সঞ্চয় করবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৪৫

আজকের বৃষ রাশিফল
সন্তানের পড়াশুনা নিয়ে খুব চিন্তিত থাকবেন। পড়ালেখার জন্য আজ আপনার অনেক টাকা খরচ হতে পারে। চাকুরিজীবীদের পারফরম্যান্স ভাল হবে। ব্যবসায় ভাল লাভ হবে। তবে নতুন কোনও কাজ শুরু করার জন্য তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০

আজকের মিথুন রাশিফল
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ভাল লাভ হবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের চাপ আজ একটু বেশি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। আজ আপনি অ্যালার্জি বা সংক্রমণে ভুগবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০

আজকের কর্কট রাশিফল
আজ আপনাকে খুব ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক সংকটে পড়তে পারেন। অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। বেকার জাতকরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় প্রতারিত হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের সিংহ রাশিফল
শিক্ষার্থীদের দিনটি ভাল কাটবে না। পড়াশোনায় মন বসবে না। শিক্ষা সংক্রান্ত কোনও প্রচেষ্টায় ব্যর্থতার কারণে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ অর্থ নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। সুস্থ থাকার জন্য, প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কন্যা রাশিফল
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। বস খুব ভাল মেজাজে থাকবেন। বসের সহযোগিতা পাবেন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। গভীর রাত পর্যন্ত জেগে থাকবেন না, নইলে আপনি অসুস্থ হয়ে পড়বেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের তুলা রাশিফল
আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। অফিসে আপনার পারফরম্যান্স প্রশংসিত হবে। বস আপনার প্রশংসা করবেন। ব্যবসায়ীরা কোর্ট-কাছারির ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল
ব্যয় বাড়বে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আর্থিক সংকটে পড়তে হতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক। আজ বাড়ির কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বকা শুনতে পারেন। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের কুম্ভ রাশিফল
অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে। আপনি কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আপনি আশানুরূপ ফলাফল পাবেন। পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের মীন রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আজ আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ও বৃদ্ধি পাবে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, May 28, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion