Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ২৮ মে-র রাশিফল
আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে, তা জানতে আজকের রাশিফলটি পড়ুন। এখানে আপনি আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীরা সময়কে গুরুত্ব দিন। আজ কাজের চাপ বেশি থাকতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি শুভ। আপনার বড় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। হঠাৎ করে পরিবারের কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

বৃষ রাশি
প্রেম-ভালবাসার ক্ষেত্রে আজকের দিনটি খুবই রোমান্টিক হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। ব্যবসায়ীদের আজ বাজেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ভাল রাখতে হলে অত্যাধিক দুশ্চিন্তা করবেন না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করেন, আজ তাঁদের ভাল মুনাফা হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন এবং সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত চা এবং কফি খাওয়ার অভ্যেস, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা আজ কোনও সমস্যায় পড়তে পারেন। কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার কারণে আপনাকে সিনিয়রদের বকা শুনতে হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকাবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

সিংহ রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। ঋণ পরিশোধ করবেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হলে, অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

কন্যা রাশি
কর্মক্ষেত্রে ভাল ফলাফল পেতে পারেন। অফিসে যদি কোনও বড় প্রকল্পে কাজ করেন, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সুফল পাবেন। আপনার কাজও সময়মত সম্পন্ন করতে সক্ষম হবেন। বস এবং সিনিয়ররা আপনার কাজে খুব খুশি হবেন। ব্যবসায়ীরা আজ মুনাফা অর্জনের ভাল সুযোগ পেতে পারেন। ব্যক্তিগত জীবনে আজ সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করা এড়িয়ে চলুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০

তুলা রাশি
দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আপনার জীবনসঙ্গী আজ বড় সাফল্য পেতে পারেন, যে কারণে আপনি গর্বিত হবেন। অর্থনীতির দিক থেকে আজকের দিনটি মিশ্র প্রকৃতির। চাকুরিজীবীদের অতিরিক্ত কাজের চাপ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার পারফরম্যান্স খারাপ হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যবসায়ীরা যদি কোনও নতুন কাজ শুরু করতে চান, তাহলে আর্থিক অবস্থার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। আজ আপনি ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ২৪ থেকে রাত ৮টা ৪৫

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার প্রতিপক্ষরা আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে। চাকুরিজীবীদের সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ খুব একটা ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য আরও বাড়তে পারে। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাঁদের আজ স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা

ধনু রাশি
ব্যবসায়ীদের মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, নইলে বড় সমস্যায় পড়তে হতে পারে। আপনি যদি পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করতে চান, তাহলে পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনটি অনুকূল। আজ আপনি আপনার পিতা-মাতার সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার দাঁতে কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

মকর রাশি
এই রাশির জাতকদের বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, নইলে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। বিদেশি সংস্থায় কর্মরত চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আপনার ব্যক্তিগত জীবনের পরিস্থিতি আনন্দদায়ক থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব একটা ভাল কাটবে না। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। আজ আপনার হাড়ের সমস্যা দেখা দিতে পারে। যদি দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে, তাহলে অবশ্যই ডাক্তার দেখান। অফিসে বস আপনার কাজ দেখে অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
সোনা এবং রুপোর ব্যবসায়ীদের আজ ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বৃদ্ধি হতে পারে এবং আজ ভাল অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার বাড়ির পরিবেশ ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications