Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 28 মার্চ 2023
মঙ্গলবার, ২৮ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আপনার অবহেলার কারণে অফিসে বড় ক্ষতি হতে পারে। বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২০

আজকের বৃষ রাশিফল
এই রাশির শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পেতে পারেন। খরচ বাড়তে পারে। আপনাকে ধারও নিতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের এই সময়ে বড় কোনও বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। খরচের সঠিক হিসাব রাখুন। তাড়াহুড়ো করে আর্থিক লেনদেন করবেন না। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের কর্কট রাশিফল
পার্টনারশিপে ব্যবসা করা জাতকদের আজকের দিনটি ভালো কাটবে না। ব্যবসায় মন্দা আপনার উদ্বেগ বাড়াতে পারে। পার্টনারের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ না করাই ভালো। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। আপনি আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে ৮টা ১৮

আজকের সিংহ রাশিফল
আজ আপনি পূজাপাঠের প্রতি খুব আগ্রহী হবেন। ধর্মীয় স্থানেও যেতে পারেন। এ ছাড়া, বাড়িতে ভজন, কীর্তনের আয়োজন করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, কিন্তু অযথা ব্যয় করবেন না। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। স্বাস্থ্য।ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের কন্যা রাশিফল
যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, আজ তাঁরা ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীরা আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ৩০

আজকের তুলা রাশিফল
আজকের দিনের শুরুটা ভালো হবে না। আপনি কোনও বিষয় নিয়ে খুব চিন্তিত থাকবেন। অফিসের মুলতবি কাজগুলো সম্পন্ন হবে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। দিনের দ্বিতীয় ভাগে আর্থিক লাভ হতে পারে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে দুপুর ২টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন। সমস্ত মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। খুব ভেবেচিন্তে ব্যয় করুন, অপ্রয়োজনীয় খরচ করলে সমস্যায় পড়বেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

আজকের ধনু রাশিফল
চাকরি বা ব্যবসায় অগ্রগতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

আজকের মকর রাশিফল
চাকুরিজীবীরা অফিসের কাজ মন দিয়ে করুন। আপনার পারফরম্যান্স ভালো হলে প্রমোশন পেতে পারেন। ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। যাঁরা কিডনি রোগে ভুগছেন, তাঁরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

আজকের মীন রাশিফল
অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। বস খুব ভালো মেজাজে থাকবেন। আজ আপনি নতুন কিছু শেখারও সুযোগ পাবেন। ব্যবসায়ীদের পরিকল্পনা এগিয়ে যাবে। আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অত্যধিক চা এবং কফি খাওয়া এড়িয়ে চলুন, নইলে স্বাস্থ্য খারাপ হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications