Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 28 জুন 2023
বুধবার, ২৮ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। লভ লাইফ ভাল কাটবে। আপনার সঙ্গী আপনাকে সুন্দর সারপ্রাইজ দিতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা
আজকের বৃষ রাশিফল
কর্মক্ষেত্রে ভাল সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন। যদি লভ ম্যারেজ করতে চান, তবে আজ আপনি পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের মিথুন রাশিফল
আজ আপনার মনে বিভ্রান্তি থাকবে। আপনি কোনও সিদ্ধান্ত নিতে সমস্যার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গী আপনার জন্য স্পেশাল কিছু করতে পারেন। প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ১৫
আজকের কর্কট রাশিফল
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনি আপনার ঋণ পরিশোধে সফল হবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। এই রাশির অবিবাহিত জাতকরা মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে ১১টা
আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে খুব বেশি চাপ নেবেন না। নিজের দিকে মনোযোগ দিন। প্রেম জীবন ভালই কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৫টা
আজকের কন্যা রাশিফল
মানসিকভাবে আপনি খুব ভাল থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে তিক্ততা কমবে। একে অপরকে বোঝার সুযোগ পাবেন। লভ লাইফে প্রেম-ভালবাসা থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা ১০
আজকের তুলা রাশিফল
আপনি যদি দীর্ঘদিন ধরে জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছেন, তবে আজকের দিনটি তার জন্য শুভ। লভ লাইফ খুব ভাল কাটবে। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে বিকেল ৪টা
আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। দুশ্চিন্তা এবং মানসিক চাপের কারণে আপনি আপনার ব্যক্তিগত জীবনেও ঠিকমতো মনোনিবেশ করতে পারবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের ধনু রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন করতে পারেন। আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকুন। অর্থ সংক্রান্ত লেনদেন আজ এড়িয়ে চলাই ভাল। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। এই সময়ে আপনার প্রিয়জনের ঠিকমতো যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০
আজকের মকর রাশিফল
আজ আপনি আপনার জীবনসঙ্গীর সহযোগিতা এবং পরামর্শে অনেক উপকৃত হবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। তবে আপনাকে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
আজ বিতর্কে জড়াবেন না, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। কাজের ব্যাপারে আপনার উদ্বেগ বাড়তে পারে। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। পজিটিভ থাকুন এবং কঠোর পরিশ্রম করুন। লভ লাইফে সমস্যা দেখা দেবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: ভোর ৪টা থেকে ৮টা ৪৫
আজকের মীন রাশিফল
বাড়ির পরিবেশের উন্নতি হবে। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন, তবে খুব ভেবেচিন্তে এ ব্যাপারে সিদ্ধান্ত নিন। জীবনসঙ্গীকে সময় দিন। তাকে বোঝার চেষ্টা করুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications