Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 28 জুলাই 2023

Ajker Rashifal: শুক্রবার, ২৮ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 28 July 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার আটকে থাকা কোনও কাজ শেষ হতে পারে। অর্থ লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের ভালোবাসা ও সাপোর্ট পাবেন। লভ লাইফ ভালো কাটবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল

আজ আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীকে কখনোই মিথ্যা কথা বলবেন না, অন্যথায় আপনার বিবাহিত জীবনে সুখ, শান্তি নষ্ট হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের মিথুন রাশিফল

কর্মক্ষেত্রে আপনার সেরা পারফরম্যান্স দিন। আজ আপনি ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৯টা ৫০

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আজ আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ৯টা ৫৫

আজকের সিংহ রাশিফল

আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। সকালে কোনও ভালো খবর পাবেন। আজ আপনি আপনার সন্তানদের গাইড করতে পারবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের কন্যা রাশিফল

ক্যারিয়ারে কোনও সমস্যা থাকলে আজ আপনার সমস্যার অবসান হতে পারে। দীর্ঘ সময় পর আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

আজকের তুলা রাশিফল

পারিবারিক জীবনে ঝামেলা হবে। বাড়ির সদস্যদের মধ্যে ঐক্য বিঘ্নিত হতে পারে। ব্যয় বাড়বে। অফিসে নিজের কাজে মনোযোগ দিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল

আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি এমন একটি উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, যা আপনি ভাবতেও পারেননি। চাকুরিজীবীরা আশানুরূপ ফলাফল পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ১৫

আজকের ধনু রাশিফল

যে জাতকরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, আজ তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। প্রিয়জনের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আজ আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ০৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল

অর্থ নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। প্রতিকূল পরিস্থিতিতে আপনার প্রিয়জন আপনার সঙ্গে থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল

লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে দূরত্ব বাড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা ব্যয় করবেন না। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টা আরও বাড়াতে হবে। সঠিক পথে চেষ্টা করুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের মীন রাশিফল

নতুন কাজ শুরু করার ক্ষেত্রে যদি কোনও বাধা আসে, তবে শীঘ্রই আপনার সেই সমস্যার সমাধান হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৮টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, July 28, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion