Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: রবিবার দিনটা কেমন কাটবে আপনার? দৈনিক রাশিফল 28 জানুয়ারি 2024
Ajker Rashifal, 28 January 2024: রবিবার, ২৮ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা
আজকের বৃষ রাশিফল
যাঁরা জমিজমা সংক্রান্ত কাজ করেন, তাঁদের আজ লাভ হবে। আর্থিক সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। একে অপরের প্রতি নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের মিথুন রাশিফল
নতুন গাড়ি, বাড়ি কেনার জন্য আজকের দিনটি শুভ। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। এর সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। প্রিয়জনের সাপোর্ট পাবেন। বাবার সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কাজে ভুল হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের কর্কট রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। প্রপার্টিতে বিনিয়োগ করা লাভজনক হবে। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার প্রিয়জনের সাহায্যে কোনও ঘরোয়া সমস্যা সমাধানে সফল হবেন। আজ আপনি আপনার কোনও প্রচেষ্টায় সাফল্য পাবেন। যে কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে। পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৮টা ২০
আজকের সিংহ রাশিফল
ক্যারিয়ার নিয়ে উদ্বেগ বাড়বে। আজ আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। অর্থের বিষয়ে গাফিলতি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি খরচ না করাই ভালো, অন্যথায় আপনার ভবিষ্যত পরিকল্পনায় বাধা পড়বে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫
আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীরা আজ কোনও বিনিয়োগ করলে, তা থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম স্মরণীয় দিন হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা ৩০
আজকের তুলা রাশিফল
পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তবে আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার অসম্পূর্ণ কাজগুলি শেষ করার চেষ্টা করুন। লভ লাইফ ভালো কাটবে। এই রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৮টা ৫৫
আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। ব্যবসায় লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের ধনু রাশিফল
আজকের দিনটি বন্ধুবান্ধবদের সঙ্গে খুব ভালো কাটবে। আজ আপনার খরচ বাড়বে। কাজের চাপ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাঁরা আজ ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীরা আজ কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০
আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা ব্যয় বন্ধ করতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২৫
আজকের কুম্ভ রাশিফল
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা আজ সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা যদি বড় লাভের আশা করেন তাহলে আজ তাঁরা হতাশ হতে পারেন। জীবনসঙ্গী রোমান্টিক মেজাজে থাকবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের মীন রাশিফল
ছাত্রছাত্রীরা আজ বড় সাফল্য পেতে পারে। পরীক্ষায় আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। আজ হঠাৎ বড় খরচ হতে পারে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: ভোর ৪টে থেকে ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
