Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 28 জানুয়ারি 2023

শনিবার ২৮ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 28 January 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায়ীরা আজ ভালো ফলাফল পাবেন। আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তাহলে আজ তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আপনার খরচ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন। কাজে মন বসবে না। শিক্ষার্থীরা আজ সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আপনারা আজ আলোচনা করতে পারেন। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

আজ আপনার মা-বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ বড় কোনও সমস্যা হবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ উপেক্ষা করবেন না। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার সঞ্চিত পুঁজি আরও বাড়বে। যারা আয় বাড়ানোর চেষ্টায় আছেন, তারা শীঘ্রই সুখবর পেতে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে গেলে বস অসন্তুষ্ট হতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি সাফল্য পেতে পারেন। আর্থিক অভাব দূর হবে। আজ অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

আজ খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। অফিসের বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনি সর্দি, কাশি, ফ্লু-তে ভুগতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

আর্থিক অবস্থার উন্নতি হবে। অফিসের পরিবেশ আজ খুব ভালো থাকবে। ব্যবসায়ীরা আজ বড় সুযোগ পাবেন। আজ আপনার কোনও আটকে থাকা কাজও শেষ হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

আজকের দিনটি আপনার বেশ ভালো কাটবে। অনেকদিন পর আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনি যদি আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করেন, তবে আজ ভাল সুযোগ পেতে পারেন। এই রাশির বেকার জাতকরা চাকরি পেতে পারেন। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। হঠাৎ কাজের চাপ বেড়ে যাওয়ায় আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তবে শান্ত মনে কাজটি সম্পন্ন করার চেষ্টা করুন। আপনি তাড়াহুড়ো এবং আতঙ্কে ভুল করতে পারেন। স্ত্রীর অসতর্ক মনোভাব আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। অর্থ নিয়ে আজ আপনার সঙ্গে আপনার জীবনসঙ্গীর তর্ক হতে পারে। এই সময়ে ঋণ নেবেন না। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফল পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, January 28, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion