Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 28 ফেব্রুয়ারি 2023
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হবে। আপনার ক্যারিয়ার নতুন দিকে এগিয়ে যাবে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। ঘরের পরিবেশ ঠিকঠাক থাকবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

আজকের বৃষ রাশিফল
আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। অফিসে বসের মেজাজ ভালো থাকবে না। ব্যবসায়ীদের কাজ মাঝপথে আটকে যেতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

আজকের মিথুন রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। অফিসে আপনার কাজ দেখে বস খুব মুগ্ধ হবেন। শীঘ্রই আপনি এর সুফল পাবেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। আজ আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল
লভ লাইফে সমস্যা হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের আজ অহেতুক দৌড়ঝাঁপ করতে হতে পারে। আপনার অনেক টাকাও খরচ হয়ে যাবে। আজ আপনি কোনও ভালো খবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে সকাল ১০টা ২৫

আজকের সিংহ রাশিফল
যাঁরা আয় বাড়ানোর চেষ্টা করছেন, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল
অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

আজকের তুলা রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। দীর্ঘদিন ধরে অফিসে কোনও অসমাপ্ত কাজ থাকলে, তা আজই শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা নতুন কোনও কাজ শুরু করলে সফলতা পাবেন। আর্থিক সংকটে পড়তে পারেন। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল
আজ বাড়িতে অতিথির আগমন ঘটবে। আপনার ব্যয় বাড়তে পারে। অফিসে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে অনেক উন্নতি করতে পারবেন। ব্যবসায়ীদের ভুল পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনও বড় সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে সক্ষম হবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ আপনার স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

আজকের মকর রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অর্থ লাভ হতে পারে। অফিসে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসায়ীরা তাঁদের প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

আজকের কুম্ভ রাশিফল
আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। অফিসে কাজ করতে খুব একটা ভালো লাগবে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার ওপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের মীন রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনার সব সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীরা সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications