Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দেখুন 28 ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 28 December 2022

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। পরিবারের কারুর সঙ্গে মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ২টা

বৃষ রাশি

বৃষ রাশি

খরচ বাড়তে পারে। অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ বস খুব ভালো মেজাজে থাকবেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

খুব সাবধানে গাড়ি চালান, বিশেষত মদ্যপান করার পরে গাড়ি চালাবেন না, অন্যথায় বিপদ হতে পারে। অফিসে এখানে-ওখানে সময় নষ্ট না করে আপনার কাজে মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন, অন্যথায় আপনাদের মধ্যে ঝামেলা হতে পারে।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

কর্কট রাশি

কর্কট রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাড়িতে পূজাপাঠ, যজ্ঞের আয়োজন হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে মান-সম্মান বাড়বে। ব্যবসায়ীরা তাদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ১০টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা

সিংহ রাশি

সিংহ রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থার ভালো থাকবে না। আর্থিক ক্ষতি হতে পারে। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে কোনও সিদ্ধান্ত না নিলেই ভালো। ট্যাক্সের ক্ষেত্রে ব্যবসায়ীদের অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চ রক্তচাপের রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

কন্যা রাশি

কন্যা রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আপনারা আলোচনা করতে পারেন। চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে এবং আয়ও বাড়তে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে বিকেল ৫টা

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ আপনার কঠোর পরিশ্রম সফল হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জনে আপনি সফল হবেন। শীঘ্রই ভালো ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীরা যদি কোনও নতুন প্রকল্পে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে শীঘ্রই সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনাকে অযথা খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

লভ লাইফ দারুণ কাটবে। এই রাশির বিবাহিতদেরও আজকের দিনটি ভালো কাটবে। আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অফিসে সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

যারা তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

মকর রাশি

মকর রাশি

আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে ব্যবসায়ীরা খুব হতাশ হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৩

শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ১২টা ৪৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অনেকদিন পর আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ অফিসে মিটিং-এর ডাক আসতে পারে। বস আপনার কাজের পর্যালোচনাও করতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য খুব ভালো থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৮টা ০৫

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। খরচ বাড়তে পারে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, December 28, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion