Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 28 অগস্ট 2023

Ajker Rashifal: সোমবার, ২৮ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 28 August 2023

আজকের মেষ রাশিফল

আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। ব্যবসায় উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বেলা ১২টা

আজকের বৃষ রাশিফল

এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল যাবে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। খুব শীঘ্রই ভাল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো তর্ক হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল

স্বাস্থ্য ঠিক থাকবে। আজ আপনি আপনার আটকে থাকা কিছু কাজ শেষ করার চেষ্টা করবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের কর্কট রাশিফল

পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। অন্যের পরামর্শে আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অফিসে নিজের কাজে পুরোপুরি মনোনিবেশ করুন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে ৬টা ৫০

আজকের সিংহ রাশিফল

কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। পৈতৃক ব্যবসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ১টা

আজকের কন্যা রাশিফল

আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। ভেবেচিন্তে টাকা ব্যয় করুন। আজ আপনার জীবনসঙ্গী অসুস্থ হতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল

এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে না। কাজে বাধা আসতে পারে। আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে আপনাকে কোনওরকম অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা কোনওভাবেই বিতর্কে জড়াবেন না, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল

আজ আপনি বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বড় খরচ করা থেকে বিরত থাকুন। অফিসে খুব বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার এই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ৩০

আজকের মকর রাশিফল

লভ লাইফের সমস্যার অবসান হবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে আবার প্রেম-ভালবাসা ফিরবে। আজ আপনি আপনার সঙ্গীর কাছে কোনও প্রতিশ্রুতিও দিতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। কর্মক্ষেত্রের সমস্ত কাজ সম্পূর্ণ দায়িত্ব সহকারে করা উচিত। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল

আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে। ব্যবসায়ীদের কোনও কাজে অত্যধিক তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনি অসুস্থ হতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

আজকের মীন রাশিফল

চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। এই রাশির শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। আজ অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ২৪
শুঢ সময়: দুপুর ৩টা ১৫ থেকে রাত ৮টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, August 28, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion