Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ২৮ অগস্টের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 28 August 2022

মেষ রাশি

মেষ রাশি

ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। তাঁরা বিনিয়োগের ভাল সুযোগও পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। খরচ কমালে আপনি আর্থিক সংকটে পড়বেন। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তবে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

বৃষ রাশি

বৃষ রাশি

আজ দিনটি ভাল ভাবে শুরু হবে না। কর্মক্ষেত্রে দিনটি ভাল কাটবে না। পারিবারিক পরিস্থিতিও ভাল থাকবে না। আজ আপনার ভাই বা বোনের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে প্রচুর তাজা ফল এবং সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের বদলি হতে পারে। ছোটো ব্যবসায়ীদের সরকারী নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তাঁরা সমস্যায় পড়তে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

কর্কট রাশি

কর্কট রাশি

আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। নতুন গাড়ি বা প্রপার্টি কেনার পরিকল্পনা কর থাকলে, আজ আপনার সেই পরিকল্পনা এগিয়ে যেতে পারে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা ঝুট-ঝামেলা থেকে রেহাই পাবেন। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। সুস্থ থাকতে হলে, আপনাকে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৫৫

সিংহ রাশি

সিংহ রাশি

দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বড় ধরনের ঝগড়া হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করতে খুব পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, নইলে তাঁরা প্রতারিত হতে পারেন। আজ অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। সব কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। ঘরের পরিবেশ ভাল থাকবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন, তাঁরা আজ তাঁদের প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। জীবনসঙ্গী আপনাকে কোনও সুখবর দিতে পারেন। চাকুরিজীবীদের পরিশ্রম সফল হতে পারে। ব্যবসায়ীরা আজ বড় অর্ডার পেতে পারেন। তবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। মাইগ্রেনের রোগীরা সাবধানে থাকুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীদের অফিসের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস করবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বড় ভাইয়ের সহযোগিতা পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনি বসের প্রশংসাও পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পাবেন। সোনা-রুপোর ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

মকর রাশি

মকর রাশি

আজকের দিনটি আপনার ভাল কাটবে না। মানসিক চাপ যেমন বাড়তে পারে, তেমনি শারীরিকভাবেও আপনি ভাল বোধ করবেন না। চাকুরিজীবীদের কোনও গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়ার কারণে বসের বকা শুনতে হতে পারে। আজ আপনার কাজেও ব্যাঘাত ঘটবে। ব্যবসায়ীদের ট্যাক্সের ক্ষেত্রে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পেয়ে, প্রতিকূল পরিস্থিতিতেও আপনার সাহস বজায় থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজ আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। অফিসে আপনার ভাল পারফরম্যান্সের জোরে আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। আপনার প্রতিদ্বন্দ্বীরাও আজ আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে সময় কাটাতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বেলা ১২টা থেকে ৬টা ৩০

মীন রাশি

মীন রাশি

আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেইসঙ্গে প্রপার্টি সংক্রান্ত লাভ হতে পারে। যাঁরা পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। শীঘ্রই আপনার কাজ শুরু হবে। চাকুরিজীবী ​​জাতকরা আজ স্বস্তি পেতে পারেন। কাজের চাপ কম হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকেন, তবে আজ তাঁর জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, August 28, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion