Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 28 এপ্রিল 2023

শুক্রবার, ২৮ এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
সন্তান সংক্রান্ত বড় দুশ্চিন্তা দূর হতে পারে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুবই ভালো হবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা ভালো সুযোগ পেতে পারেন। ক্যারিয়ারে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। খরচ কম হবে। অর্থ প্রাপ্তি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুঢ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা থেকে ৯টা ৪৫

Ajker Rashifal: 28 April 2023

আজকের বৃষ রাশিফল
বন্ধুদের সাহায্যে আজ আপনার বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন, অন্যথায় আজ আপনি বড় সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা ৩৫ থেকে রাত ৮টা ০৫

আজকের মিথুন রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনার আঘাত লাগতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের কর্কট রাশিফল
নিকটাত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেয়ে আপনার মন খুব খুশি হবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। আয় বাড়ানোর চেষ্টায় সাফল্য পেতে পারেন। পার্টনারশিপে ব্যবসা করা জাতকদের ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি সম্ভব। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়তে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১০টা

আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫

আজকের কন্যা রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে, আজ আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন। ভবিষ্যতে তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন করবেন না। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনি আপনার সব কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২৫

আজকের তুলা রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীরা অফিসে দেরি করলে সমস্যায় পড়বেন। সময়ের দিকে খেয়াল রাখুন। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের কোনও কাজ মাঝপথে আটকে যেতে পারে। এই সমস্যা সাময়িক, খুব শীঘ্রই আপনার সমস্যা দূর হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ টাকা নিয়ে বাড়িতে বিতর্ক হতে পারে। আপনার মানসিক চাপ বাড়তে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১
ভাগ্যবান সময়: সকাল ৫টা ১৫ থেকে বেলা ১১টা ২৫

আজকের ধনু রাশিফল
পরিবারের সঙ্গে আজকের দিনটি আনন্দে কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদেরকে অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা কোনও বড় অর্ডার হাতে নেওয়ার আগে, পুরানো কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০

আজকের মকর রাশিফল
আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। খরচ কমাতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি হবে। পিতার সহযোগিতা পাবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে দুপুর ৩টা

আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। অর্থ সংক্রান্ত কোনও কাজ আজ তাড়াহুড়ো করে করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৭টা থেকে ৯টা ২০

আজকের মীন রাশিফল
আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে এবং আজ আপনার ভালো গুণের প্রশংসা করা হবে। অফিসে বস আপনার কাজে খুব মুগ্ধ হবেন। শীঘ্রই আপনি এর সঠিক ফলাফল পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বাড়ির পরিবেশের বড় উন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion