Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 27 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal, 27 September 2023: বুধবার, ২৭ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 27 September 2023

আজকের মেষ রাশিফল

আজ আপনার বুদ্ধি এবং ভাল গুণাবলী প্রশংসিত হবে। পরিবারকে সময় দিন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে বেলা ১১টা

আজকের বৃষ রাশিফল

আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৭টা থেকে সকাল ১০টা

আজকের মিথুন রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। আপনি আপনার খরচ কমাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। দৈনন্দিন কাজে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। অফিসে নিজের কাজে মনোযোগ দিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীদের কাজ মাঝপথে আটকে যেতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার ভালবাসা এবং সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। বিনিয়োগের জন্য আজকের দিনটি অনুকূল।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: ভোর ৪টে থেকে সকাল ৯টা

আজকের সিংহ রাশিফল

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আপনার পরিশ্রমের ভাল ফলাফল পেতে পারেন। আজ আপনার উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে ৪টা ২০

আজকের কন্যা রাশিফল

জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে চলেছে। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। যে কারণে বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। আজ আপনার ব্যয় বাড়বে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

আজকের তুলা রাশিফল

নিজের গোপনী কথা কারুর সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন, নইলে আপনি সমস্যায় পড়বেন। অফিসে ভাল পারফরম্যান্স করার চেষ্টা করতে হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনি সন্তানদের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আজ আপনি ক্লান্ত, অলস ও দুর্বল বোধ করবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। তবে বড় মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অবলম্বন না করাই ভাল। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

আজকের ধনু রাশিফল

স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ আপনি শারীরিক ও মানসিকভাবে ভাল বোধ করবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আয় বৃদ্ধির জন্য আপনার প্রচেষ্টা আরও বাড়াতে হবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ২টা ২০

আজকের মকর রাশিফল

লভ লাইফে সমস্যা দেখা দেবে। অফিসে কাজের চাপ বাড়বে। আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। রোমান্টিক জীবনে প্রেম-ভালবাসা থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি কম পরিশ্রমে বেশি অর্থ উপার্জন করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে সকাল ৯টা

আজকের মীন রাশিফল

আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন, তাহলে আজ যে কোনও পরিস্থিতিতে আপনাকে টাকা ফেরত দিতে হতে পারে। আর্থিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটাবেন। আজ অফিসে বস আপনার পারফরম্যান্সে অসন্তুষ্ট হবেন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, September 27, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion