Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 27 October 2022 : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ২৭ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। যদি আপনার কোনও ডিল আটকে থাকে, তবে আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে ভাল খবর পেতে পারেন। আপনার পদোন্নতি হতে পারে। আপনার আয়ও বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার ভাই বা বোন যদি বিবাহের যোগ্য হন, তবে আজ তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

বৃষ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি দারুণ কাটবে। চাকুরিজীবীরা আজ অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। তবে পর্যাপ্ত বিশ্রাম নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি
সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে এবং সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে। আপনি আজ মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। বিদেশি কোম্পানিতে কর্মরতদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনও নথিতে স্বাক্ষর না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তারা তাদের সব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

কর্কট রাশি
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। অফিসে বস আপনাকে কোনও দায়িত্ব দিতে পারেন। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

সিংহ রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আজ অর্থ সংক্রান্ত কোনও লেনদেন না করাই ভাল। কাউকে টাকা ধার দেবেন না, অন্যথায় আপনার টাকা দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সঙ্গে ভাল ব্যবহার করুন। সামান্য ভুল করলেও আজ আপনি বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

কন্যা রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনার সঞ্চিত পুঁজি আরও বাড়বে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরিজীবীরা আজ বড় দায়িত্ব পেতে পারেন। খুচরা ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি
চাকুরিজীবীদের খুব পরিশ্রম করতে হবে। তবে তাদের পরিশ্রম বৃথা যাবে না। শীঘ্রই তারা সঠিক ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের আয় বাড়তে পারে। আজ আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

বৃশ্চিক রাশি
যারা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। ভাল লাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। ঘরের পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

ধনু রাশি
চাকুরিজীবীরা অফিসে নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না, নইলে আপনার পারফরম্যান্স খারাপ হবে, পাশাপাশি আপনার স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব পড়তে পারে। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। আজ আপনার বাড়িতে কিছু অতিথির আগমন হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

মকর রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন হতে পারে। আর্থিক সমস্যারও সমাধান হতে পারে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদেরকে তাদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তারা আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে। একটানা বসে কাজ করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার কোমর বা পিঠের ব্যথা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি
অফিসে আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। আজ আপনার উপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের আজ দৌড়াদৌড়ি করতে হতে পারে। আর্থিক সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

মীন রাশি
যারা আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজ করেন, তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদেরকে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার পেশীর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications