Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: সোমবার কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 27 নভেম্বর 2023
Ajker Rashifal, 27 November 2023: সোমবার, ২৭ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
পরিবারে চলমান বিবাদের অবসান হবে। আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। গুরুজনদের সঙ্গে আপনার আচরণ ঠিক রাখুন। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না, তাহলে অসুস্থ হয়ে পড়তে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা
আজকের বৃষ রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। সকালে কোনও ভালো খবর পেতে পারেন। যে কারণে আপনি খুব খুশি হবেন। চাকুরিজীবীরা অফিসের কাজ মনোযোগ দিয়ে করুন। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের পার্টনারের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি নিজের জন্য কিছু কেনাকাটাও করবেন। বাড়ির পরিবেশ ঠিক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৬টা ০৫ থেকে ৯টা ২০
আজকের মিথুন রাশিফল
অফিসে সহকর্মীদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। এমন কিছু বলবেন না যা আপনার ইমেজে নেতিবাচক প্রভাব ফেলে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। আপনার কোনও ব্যবসায়িক পরিকল্পনা ব্যর্থ হতে পারে। যে কারণে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আজ আপনি অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের সদস্যদের সিদ্ধান্তের সঙ্গে আপনি একমত হবেন না। যে কারণে আপনাদের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। অফিসে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও গুরুত্বপূর্ণ কাজ, আজ সম্পন্ন হতে পারে। সরকারি চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সাপোর্ট পাবেন। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে সকাল ১০টা
আজকের কন্যা রাশিফল
অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার বিরুদ্ধে ভুল অভিযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গী আপনার জন্য দামী উপহার কিনতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। নতুন সম্পত্তি, গাড়ি কেনার পরিকল্পনা এগিয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা ৩০
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রের পরিস্থিতি ঠিক থাকবে না। শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। যদি কোনও কারণে জীবনসঙ্গী আপনার থেকে দূরে থাকেন, আজ আপনি তাকে খুব মিস করবেন। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুব ভালো হবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৫টা থেকে ৯টা
আজকের বৃশ্চিক রাশিফল
দিনের শুরুটা একটু মন্থর হবে। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। যে কারণে আপনি খুব চিন্তিত হবেন। তবে দিনের দ্বিতীয় অংশে আপনার সমস্যার সমাধান হবে। মুলতুবি কাজগুলি সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি যে কোনও কঠিন কাজ খুব সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ আপনার প্রিয়জনের মেজাজও খুব ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার চলমান কিছু কাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের আজ খুব সতর্ক থাকতে হবে। বস যদি আপনাকে কোনও দায়িত্ব দেন, তাহলে তা যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। খরচ কমান। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনার মানসিক চাপ বাড়বে। এতে আপনার স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব পড়বে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৪টে
আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সুখবর পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনও গুরুতর ঘরোয়া সমস্যার সমাধানে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৮টা ৫০
আজকের কুম্ভ রাশিফল
আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। যে কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে। শীঘ্রই পদোন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের মীন রাশিফল
চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আজ আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। যদি সম্প্রতি কোনও পরীক্ষা দিয়ে থাকেন, তবে তাতে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাঁরা খুব সাবধানে থাকুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে ৩টে
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications

