Ajker Rashifal: কেমন কাটবে শনিবার? দৈনিক রাশিফল 27 মে 2023

শনিবার, ২৭ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 27 May 2023

আজকের মেষ রাশিফল
ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। পর্যাপ্ত বিশ্রাম নিন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যয় বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

আজকের বৃষ রাশিফল
আজ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীরা আইনি ঝামেলায় পড়বেন। প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল
যারা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, আজ তারা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ বাড়ির কারুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ৫০

আজকের কর্কট রাশিফল
অবিবাহিত জাতকরা মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা

আজকের সিংহ রাশিফল
মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। আজ হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে। অফিসের কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে। আর্থিক বিষয়ে অবহেলা না করাই ভাল।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৫৫

আজকের কন্যা রাশিফল
সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হতে পারে। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। এই রাশির শিক্ষার্থীদের দিনটি খুব ভাল কাটবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

আজকের তুলা রাশিফল
প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। সরকারি চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। যারা লিভারের রোগে ভুগছেন, তারা নিজেদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। আজ আপনাকে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে খুব সাবধানে কথা বলুন। ঠাট্টা করেও এমন কোনও কথা বলবেন না যাতে আপনার ভাবমূর্তি খারাপ হয়। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের ধনু রাশিফল
সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। দৈনন্দিন খরচ মেটাতে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। আপনাকে ঋণও নিতে হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ আপনাকে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। ব্যবসায়ীদের ভাল ভাবে চিন্তাভাবনা করে তবেই কোনও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ২টা ৩০

আজকের মকর রাশিফল
আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। তবে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। যারা নতুন চাকরিতে যোগদান করেছেন, আজকের দিনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল
আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত বড় কাজও করতে পারেন। অফিসে নতুন কিছু শেখার সুযোগ পাবেন। ব্যবসায় ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল
আজ আপনি ধর্মীয় স্থানে যেতে পারেন। আর্থিক ব্যাপারে একেবারেই অবহেলা করবেন না। কাউকে লোন বা ধার দেওয়ার আগে ভাল করে ভাবনা-চিন্তা করে নিন, না হলে আপনার টাকা আটকে যেতে পারে। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ সব কাজ সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, May 27, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion