Ajker Rashifal 27 December 2022: আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২৭ ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 27 December 2022

মেষ রাশি

মেষ রাশি

লভ লাইফ ভালো কাটবে না। বিবাহিতদের জীবনেও কলহ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় বড় সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। আজ আপনার পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

বৃষ রাশি

বৃষ রাশি

আপনার যদি দীর্ঘদিন ধরে কোনও কাজ অমীমাংসিত থাকে, তবে বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা দুর্দান্ত সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। বিশেষ করে যাদের কিডনির রোগ আছে, তারা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

স্বাস্থ্য সমস্যা হতে পারে। আজ আপনার স্বাস্থ্যের হঠাৎ অবনতির সম্ভাবনা রয়েছে। অসুস্থতার কারণে আপনার দৈনন্দিন পরিকল্পনা ব্যাহত হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে সহকর্মীদের সঙ্গে খুব সাবধানে কথা বলুন। ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে ভালো হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। আজ আপনার বাবাও আপনাকে গাইড করতে পারেন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি

কর্কট রাশি

কর্মক্ষেত্রে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি

সিংহ রাশি

বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। বাড়ির কোনও সদস্যের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আজকের দিনটি কোনও বড় ব্যয় করার জন্য উপযুক্ত নয়। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। কোনও আইনি ঝামেলায় আটকা পড়তে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীদের অফিসে বসের সামনে সঠিক আচরণ করার পরামর্শ দেওয়া হয়। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

কাজে ব্যস্ততার কারণে আজ আপনি পরিবারের প্রতি যথাযথ মনোযোগ দিতে পারবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। যারা সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করেছেন, আজ তারা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বিবাহিত জীবনের সব সমস্যা দূর হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আপনি যদি অবিবাহিত হন, তবে আজ আপনার বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আজ আপনি কোনও পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ১টা

ধনু রাশি

ধনু রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। ব্যয় বাড়তে পারে। চাকুরিজীবীরা আজ কঠোর পরিশ্রম করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ আপনার ওপর বেশি থাকবে। ব্যবসায়ীরা আজ বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজকের দিনটি তাদের জন্য খুব লাভজনক হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

মকর রাশি

মকর রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। শীঘ্রই আপনার সমস্ত আর্থিক সমস্যার সমাধান হবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। বাড়িতে বিতর্কের সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও কাগজে সই না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ২০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে-ওখানে আপনার কাজ নিয়ে বেশি কথা বলবেন না, না হলে সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের অফিসের কাজে পুরোপুরি মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজে ছোটোখাটো ভুল করলেও আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। শীঘ্রই আপনি সমস্ত ঋণ থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

মীন রাশি

মীন রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি হবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। ছোট ভাই বা বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, December 27, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion