Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 27 অগস্ট 2023

Ajker Rashifal: রবিবার, ২৭ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 27 August 2023

আজকের মেষ রাশিফল

আজ আপনি অর্থ উপার্জনের নতুন উপায় পাবেন। অর্থ সংক্রান্ত কোনও বড় কাজও করতে পারেন। অফিসে নিজের কাজে মনোযোগ দেবেন। আপনাকে আজ মিটিংয়ের জন্য ডাকা হতে পারে। ব্যবসায়ীরা আইনি ঝামেলা থেকে রেহাই পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

আজকের বৃষ রাশিফল

লভ লাইফ ভাল যাবে। আজ আপনি বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। অফিসে সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে দুপুর ১২টা

আজকের মিথুন রাশিফল

ব্যবসায়ীরা বিনিয়োগ থেকে ভাল লাভ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আপনার পারফরম্যান্সের বড় উন্নতি হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর জন্য দামী উপহারও কিনতে পারেন। আজ আপনি মাথা ব্যথায় ভুগবেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: ভোর ৪টা থেকে ১১টা

আজকের কর্কট রাশিফল

যাঁরা সম্পত্তি সম্পর্কিত কাজ করেন, আজ তাঁদের ভাল লাভ হবে। কোনও আটকে থাকা চুক্তি ফাইনাল হতে পারে। বেসরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে না। কাজের চাপ বাড়বে, পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের চাপও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আপনি খুব স্ট্রেস ফিল করবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের সিংহ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি দারুণ কাটবে। আপনাদের মধ্যে সমস্ত তিক্ততা শেষ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। চাকুরিজীবীরা আজ সুখবর পেতে পারেন। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। ব্যবসায় ভাল লাভ হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ২টা ১৫

আজকের কন্যা রাশিফল

পারিবারিক সমস্যা দূর হবে। আজ আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আপনার আয় ভাল হবে, তবে খরচ বাড়তে পারে। টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। আজ আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৫০ থেকে রাত ৯টা ০৫

আজকের তুলা রাশিফল

অফিসে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। বসও আপনার পারফরম্যান্স নিয়ে খুব সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা ভাল ফলাফল পাবেন। ভাই-বোনের সঙ্গে ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। আজ হঠাৎ বড় খরচের সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভাল সুযোগ পেতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের ধনু রাশিফল

বন্ধুদের সঙ্গে ঝগড়ার অবসান হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা ঠিক থাকবে। চাকরি পরিবর্তন করার এটাই সঠিক সময়। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ১০টা ১৫

আজকের মকর রাশিফল

সামাজিক কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি কোনও বড় সম্মান পেতে পারেন। আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন। ক্যারিয়ার সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাসি খাবার এড়িয়ে চলতে হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা

আজকের কুম্ভ রাশিফল

যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাদের সামনে বড় বাধা আসতে পারে। তবে হতাশ হবেন না, কারণ এই সমস্যাটি সাময়িক। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। মুলতবি কাজের চাপ বাড়তে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৩০

আজকের মীন রাশিফল

অফিসের সব কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফল পাবেন। ব্যবসায়ীদের আজ কোনও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, August 27, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion