Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? জানতে দেখুন ২৭ অগস্টের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 27 August 2022

মেষ রাশি

মেষ রাশি

ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সাপোর্ট পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আজ অর্থ প্রাপ্তি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫

বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক অবস্থা ভাল থাকবে। চাকুরিজীবীরা অফিসে বসের থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হতে পারে। ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ২টা ২০

মিথুন রাশি

মিথুন রাশি

যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। চাকুরিজীবীদের অফিসে খুব অ্যাক্টিভ থাকতে হবে, অন্যথায় তাঁরা সমস্যায় পড়তে পারেন। বস আপনার কাজ পর্যালোচনা করতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি

কর্কট রাশি

মিডিয়া, ফ্যাশন, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাঁরা সাফল্য পেতে পারেন। যাঁরা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁদের আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। সামান্য অবহেলার কারণে আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি নতুন কিছু শিখতেও পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

কন্যা রাশি

কন্যা রাশি

আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকবে, তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আপনার কঠোর পরিশ্রম আপনাকে বড় সাফল্য এনে দিতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনার স্নায়ুর কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০

তুলা রাশি

তুলা রাশি

স্বাস্থ্য দুর্বল থাকবে। খারাপ স্বাস্থ্যের কারণে আপনার সারা দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩

শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৫৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা আজ কোনও সুখবর পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

ধনু রাশি

ধনু রাশি

আজ আপনার পূজার্চনায় আগ্রহ থাকতে পারে এবং আপনি কোনও ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি লাভজনক হবে। পার্টনারশিপে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের আর্থিক অবস্থার অবনতি হতে পারে। সরকারি চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। আপনাকে আপনার মূল্যবান জিনিসপত্র খুব সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সেগুলি চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা

মকর রাশি

মকর রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আজ পাবেন এবং আপনার হাতে অর্থ উপার্জনের একটি ভাল সুযোগ আসতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। ব্যবসায়ীরা আইনি সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের দিনটি ভালই কাটবে। চাকুরিজীবীরা ভাল ফলাফল পেতে পারেন। যদি কোনও কারণে আপনার বেতন আটকে থাকে, তবে আজ এই সমস্যা দূর হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই রাশির গর্ভবতী মহিলাদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

মীন রাশি

মীন রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। চাকুরিজীবীদের উপর আজ কাজের চাপ থাকতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, August 27, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion