Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 27 এপ্রিল 2023
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
আজকের মেষ রাশিফল
অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আপনার সব সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

আজকের বৃষ রাশিফল
আজ আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে। আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০
আজকের মিথুন রাশিফল
আজ আপনি পূজাপাঠের প্রতি খুব আগ্রহী হবেন এবং ধর্মীয় কাজে ব্যস্ত থাকবেন। আজ আপনি ধর্মীয় স্থানেও যেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বেলা ১১টা ১০ থেকে দুপুর ২টা ২৫
আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীরা আজ ভালো ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০
আজকের সিংহ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। আপনার টাকা আটকে যেতে পারে। আপনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হবেন। কাজে মন বসবে না। আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির বড়দের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা
আজকের কন্যা রাশিফল
বিবাহিত জীবনে সব ঝামেলার অবসান হতে পারে। জীবনসঙ্গী আপনার জন্য স্পেশাল কিছু করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে টাকা সংক্রান্ত লেনদেন আজ না করাই ভালো। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি কথা বলবেন না। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের তুলা রাশিফল
বেকার জাতকদের চাকরি পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। আজ বাড়িতে কোনও বিষয়ে ঝামেলা হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
কোনও নতুন কাজ শুরু করার আগে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিন। আপনি অবশ্যই সফল হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে দুপুর ১২টা ২০
আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি তেমন ভালো কাটবে না। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। ঋণ মুক্ত হতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০
আজকের মকর রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্যের খারাপ হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ৩টা
আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। তবে প্রতিপক্ষের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে না। আজ আপনার ক্লান্তি বা অনিদ্রায় ভুগতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা
আজকের মীন রাশিফল
আজ আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। প্রিয়জনের সাহায্যে আপনার মানসিক চাপ অনেকটা কমবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। চাকুরীজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications