Ajker Rashifal : আজ সারাদিন আপনার কেমন কাটবে? দেখুন ২৭ এপ্রিলের রাশিফল

আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? আপনি কি আপনার প্রচেষ্টায় সফল হবেন? জানতে চাইলে দেখুন আপনার রাশিফল।

Ajker Rashifal : 27 April 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের দিনটি বেশ ভালই কাটবে। ব্যবসায়ীরা আজ মিশ্র ফলাফল পেতে পারেন। আইনি বিষয়ে আপনাকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। শর্টকাট রুট অনুসরণ করা থেকে বিরত থাকুন, নইলে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

বৃষ রাশি

বৃষ রাশি

আজ খুব সাবধানে কথাবার্তা বলুন। অফিসের কাজে মন বসবে না। সহকর্মীদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। অর্থের অভাবে আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যাবে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন এবং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা আজ বিনিয়োগের সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। সুস্থ থাকতে হলে সময়মতো খাওয়াদাওয়া করুন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

কর্কট রাশি

কর্কট রাশি

আজ বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, আপনাকে অনেক পরিশ্রম করতে হতে পারে। আর্থিক সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীরা ভাল ফলাফল পেতে পারেন। আজ আপনার পদোন্নতির খবর আসতে পারে। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

কন্যা রাশি

কন্যা রাশি

আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের জন্য খুব শুভ হতে চলেছে। কঠোর পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। মায়ের সহযোগিতা পাবেন। আয় বৃদ্ধি হতে পারে। শীঘ্রই আপনি অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীরা আজ কোনও সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে হবে। নিজের কাজে মনোযোগ দিন এবং আচরণও ঠিক রাখুন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসা বৃদ্ধি পাবে এবং আজ ভাল লাভ হবে। জামাকাপড়, খেলনা, প্রসাধনী, ইলেকট্রনিক্স, আসবাবপত্র-এর ব্যবসায়ীদের ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি অফিসের রাজনীতির শিকার হতে পারেন। কেউ কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক-বিতর্ক করবেন না। আজ খরচ বাড়তে পারে। মানসিকভাবে শক্তিশালী থাকতে প্রতিদিন মেডিটেশন করুন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

প্রিয়জনের সাপোর্ট এবং ভালবাসা প্রতিকূল পরিস্থিতিতেও আপনার মনোবল বাড়াবে। আজ আপনার বড় কোনও ঝামেলার অবসান হতে পারে। পরিবারের পাশাপাশি আপনি বন্ধুদের সাপোর্টও পাবেন। ব্যবসায়ীরা যদি কোনও ধরণের পরিবর্তনের পরিকল্পনা করে থাকেন, তবে আজ সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। অফিসে আপনার করা কাজের মধ্যে বস অনেক ত্রুটি খুঁজে পাবেন। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন, অন্যথায় পেটের রোগ হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

আজ আপনাকে তর্ক-বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, নইলে আপনি কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আটকে থাকা কোনও কাজ আজ সম্পূর্ণ হবে, পাশাপাশি ভাল আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে। সরকারি চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি খুব ভাল কাটবে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে দায়িত্ব বৃদ্ধির কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম লঙ্ঘন করবেন না, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটতে পারে। আজ আপনি নিজের বুদ্ধি দিয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

মীন রাশি

মীন রাশি

যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজকের দিনটি তাঁদের জন্য খুব শুভ হতে চলেছে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। অমীমাংসিত কাজের বোঝা বাড়তে পারে। আপনি নিজের জন্যও সময় পাবেন না। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, April 27, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion