Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 26 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal, 26 September 2023: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 26 September 2023

আজকের মেষ রাশিফল

বাড়িতে যদি কোনও বয়স্ক সদস্য থাকে, তবে আজ হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে। কাজে ব্যস্ততার কারণে আজ আপনি ক্লান্তবোধ করবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা

আজকের বৃষ রাশিফল

আজ আপনার জীবনসঙ্গীর মেজাজ খুব ভাল থাকবে। আপনারা একসঙ্গে বেড়াতে বা সিনেমা দেখতে যেতে পারেন। অর্থের দিক থেকে দিনটি মোটামুটি যাবে। অফিসে আপনার বসের সামনে যথাযথ আচরণ করুন। সামান্য ভুল হলেও বড় সমস্যায় পড়বেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

আজকের মিথুন রাশিফল

যে জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, আজ তাঁরা একটি বড় কোম্পানির কাছ থেকে অফার পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের কর্কট রাশিফল

আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। যে কারণে আপনার বড় উদ্বেগ দূর হবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। পিতা-মাতার সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভাল হবে। যে কারণে বস খুব মুগ্ধ হবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল

আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। অর্থ লাভ হবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। অফিসের কাজ করার সময় খুব বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় সমস্যায় পড়বেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে দুপুর ১২টা

আজকের কন্যা রাশিফল

লভ লাইফ ভাল কাটবে। আজ অনেক ছোটোখাটো খরচ হতে পারে। অফিসে সহকর্মীদের কাজে হস্তক্ষেপ করবেন না, অন্যথায় একটি ছোটো বিষয় নিয়ে বড় ঝামেলা হতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

অন্যকে অন্ধভাবে বিশ্বাস করার অভ্যাসের কারণে আজ আপনি সমস্যায় পড়বেন। অফিসের সমস্ত কাজ সময়মতো করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনি আপনার আয় বাড়ানোর চেষ্টায় সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনি তাঁর কাছ থেকে সারপ্রাইজ উপহার পেতে পারেন। অফিসের পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের ধনু রাশিফল

আজ আপনি আপনার ক্যারিয়ার সংক্রান্ত ভাল খবর পেতে পারেন। যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা করছেন, তাঁদের চেষ্টা আরও বাড়াতে হবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা

আজকের মকর রাশিফল

স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ক্রমবর্ধমান ব্যয় কমান। আজ আপনি আপনার পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের কুম্ভ রাশিফল

যাঁরা অনলাইন ব্যবসা করছেন, তাঁদের আজকের দিনটি খুব ভাল যাবে। আর্থিক লাভ হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ আজ ভাল থাকবে না। সন্তানের পড়ালেখা নিয়ে চিন্তিত থাকবেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা

আজকের মীন রাশিফল

যে সব ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা আজ সুসংবাদ পাবেন। তবে প্রয়োজনের চেয়ে বেশি টাকা লোন নেওয়া থেকে বিরত থাকুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। আজ আপনার জীবনসঙ্গী বড় সাফল্য অর্জন করতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: বিকেল ৫টা ৩৫ থেকে ৮টা ৩৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, September 26, 2023, 6:20 [IST]
X
Desktop Bottom Promotion