Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 26 October 2022 : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ২৬ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। লভ লাইফ ভাল কাটবে। সুস্থ থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫

বৃষ রাশি
আজ ব্যবসায়ীরা স্বস্তি পেতে পারেন। আপনার আটকে থাকা কোনও কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদেরকে অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সমস্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। বস যদি আপনাকে কোনও কাজ দেন, তবে তা যত্ন সহকারে করার চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ২টা ২০

মিথুন রাশি
আজ খরচ বাড়বে। অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আপনাকে আপনার চোখের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি
আজকের দিনটি পরিবারের সঙ্গে খুব ভাল কাটবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। সরকারি চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদেরকে সব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা

সিংহ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ চাকুরিজীবীদের একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আটকে থাকা টাকা পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

কন্যা রাশি
বিবাহিত জীবনের পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনাদের মধ্যে তিক্ততা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে বড় কোনও খরচ করার জন্য দিনটি উপযুক্ত নয়। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের আজ অনেক দূর যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও নিতে হতে পারে। চাকুরিজীবীদেরকে অফিসে হঠাৎ মিটিং-এর জন্য ডাকা হতে পারে। ফিট ও সক্রিয় থাকার জন্য প্রতিদিন যোগব্যায়াম করুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

তুলা রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটতে পারে। চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থের অভাবে আপনার যে কাজ বন্ধ হয়ে গিয়েছিল, তাও আজ সম্পন্ন হতে পারে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীরা অফিসের উচ্চপদস্থ আধিকারিকদের সম্মান করে চলুন। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সময় খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

ধনু রাশি
ব্যবসায়ীরা কোনও নতুন কাজ শুরু করার আগে বা বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বেশি তাড়াহুড়ো করবেন না। চাকুরিজীবীদের আজ অফিসে খুব পরিশ্রম করতে হতে পারে। বস আপনাকে কঠিন কাজ অর্পণ করতে পারেন। এছাড়াও, আজ আপনার সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতায় আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা

মকর রাশি
অফিসের পরিবেশ ভাল থাকবে। আজ আপনার সমস্ত কাজ খুব সহজেই সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। যারা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, তারা আজ ভাল সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

কুম্ভ রাশি
খরচ বাড়তে পারে। অফিসে আপনার সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। হাঁপানি রোগীদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

মীন রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। আপনার গ্যাস, বদহজম, অ্যাসিডিটি হতে পারে। অফিসে বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে। আজ আপনার সামান্য ক্ষতিও হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই রাশির শিক্ষার্থীরা আজ কোনও ভাল খবর পেতে পারেন, বিশেষ করে আপনি যদি সম্প্রতি কোনও কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার অসাধারণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications