Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 26 নভেম্বর 2023
Ajker Rashifal, 26 November 2023: রবিবার, ২৬ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীরা আজ কোনও ভালো খবর পাবেন। অর্থের অভাবে যদি আপনার কোনও কাজ আটকে থাকে, তাহলে শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। বাবার সঙ্গে আপনার মতভেদ হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। বড় অর্ডার হাতে আসতে পারে। যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে শীঘ্রই তা পরিশোধ করতে পারবেন। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ অসম্পূর্ণ থেকে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভেবেচিন্তে কথাবার্তা বলুন। নইলে আপনার খারাপ আচরণে তারা কষ্ট পেতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আজ আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টে ১০ থেকে সন্ধ্যা ৭টা ৩৫
আজকের মিথুন রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আর্থিক বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্যও আজকের দিনটি উপযুক্ত। অফিসে কাজের চাপ কিছুটা হালকা হবে। আজ আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনি তাঁদের কাছ থেকে কাজের ব্যাপারে কিছু ভালো পরামর্শ পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৮টা ৩০
আজকের কর্কট রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অনেকদিন পর একে অপরের সঙ্গে এমন ভালো সময় কাটাবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। অর্থ সংক্রান্ত সমস্যার অবসান হবে। অর্থ লাভ হতে পারে। অফিসের পরিবেশ ভালো থাকবে না। কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের কোনও গুরুত্বপূর্ণ কাগজপত্র মাঝপথে আটকে যেতে পারে। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৫টা ৩০
আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। ব্যবসায়ীদের সরকারী নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আইনি সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদেরকে অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে আজ পুজো ও যজ্ঞের আয়োজন হতে পারে। আজ আপনার পেশীর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ৯টা ৫০
আজকের কন্যা রাশিফল
অফিসের কাজে কোনও সমস্যা দেখা দিলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনার সেই সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। যদি আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে স্থগিত থাকে, তাহলে তা পুনরায় চালু করার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে বিকেল ৪টে
আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। যাত্রার যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি করতে চাইলে, আয়ের একটি নতুন উৎস খুঁজে বের করতে হবে। টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন না। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
আজকের বৃশ্চিক রাশিফল
যাঁরা পিঠ ও কোমরের সমস্যায় ভুগছেন, তাঁদের একটানা বসে থেকে কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সমস্যা আরও বাড়তে পারে। চাকুরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। পরিবারে বিবাদ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি পুরানো হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। আপনার ক্লান্তি বাড়তে পারে। নিজের স্বাস্থ্যেরও যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের ধনু রাশিফল
জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। ব্যবসায়ীরা নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধি হতে পারে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। তেলেভাজা ও মশলাদার খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৫টা
আজকের মকর রাশিফল
অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। অর্থ উপার্জনের একটি ভাল সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের কোনও কাজ মাঝপথে আটকে যেতে পারে। চাকুরিজীবীদেরকে অফিসে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: ভোর ৪টে থেকে সকাল ৯টা
আজকের কুম্ভ রাশিফল
বিবাহিত জাতকরা তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। এই রাশির জাতকদের লভ লাইফ ভালো কাটবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য পাবেন। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিতর্ক হতে পারে। ব্যবসায়ীদের তাঁদের ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা
আজকের মীন রাশিফল
অন্যের বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ এড়িয়ে চলুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। অফিসের পরিবেশ ঠিক থাকবে। আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুত শেষ করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের কারুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। দাম্পত্য জীবনে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
