Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 26 মে 2023

শুক্রবার, ২৬ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 26 May 2023

আজকের মেষ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও কাজ করবেন না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ২টা ২৫

আজকের বৃষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর ভালবাসা ও সাপোর্ট পাবেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। ছোটোখাটো সমস্যাও অবহেলা করবেন না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০

আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অফিসে কাজের চাপ বেশি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

আজকের কর্কট রাশিফল
আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে খরচ কমান। প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছানোর অভ্যাসের কারণে আজ আপনি সমস্যায় পড়বেন। বস আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

আজকের সিংহ রাশিফল
চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করুন। কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। ব্যবসায় লাভ হবে। জীবনসঙ্গীর মেজাজে ভাল থাকবে না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের কন্যা রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সকলের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা অফিসে বসের কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পাবেন। যারা অনলাইনে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হবে। ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা পার্টনারশিপে নতুন কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। আর্থিক সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের বৃশ্চিক রাশিফল
সরকারি চাকুরিজীবীরা সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি নিজের জন্যও যথেষ্ট সময় পাবেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের ধনু রাশিফল
আর্থিক অবস্থার অবনতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোনিবেশ করুন। আজ বসের নজর আপনার দিকে থাকবে। ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব একটা ভাল কাটবে না। ব্যবসায়ীদের সব সমস্যা দূর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে আজই তা সম্পন্ন করার চেষ্টা করুন। আগামীকাল পর্যন্ত পিছিয়ে দিলে আপনার এই কাজ আবার আটকে যেতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০

আজকের মীন রাশিফল
খরচ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ আরও বাড়তে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বাড়ির শান্তি বিঘ্নিত হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, May 26, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion