Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 26 মার্চ 2023

রবিবার, ২৬ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 26 March 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভ হতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন, অন্যথায় আজ আপনাদের মধ্যে বড় ঝগড়া হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। এই সময়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

মানসিকভাবে খুব একটা ভালো বোধ করবেন না। মনের মধ্যে অনেক অশান্তি চলতে থাকবে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। নতুন কোনও কাজ শুরু করা থেকে বিরত থাকুন। চাকুরীজীবীরা সমস্ত কাজ যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ৩টা ৪০

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। আপনি বড় ক্লায়েন্টদের সঙ্গে সংযোগ করার সুযোগ পাবেন। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। চাকুরিজীবীদের অফিসে ক্রুদ্ধ না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার কাজ ও ভাবমূর্তির উপর খারাপ প্রভাব পড়বে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে যাওয়ার কারণে আপনার কাজ মাঝপথে আটকে যেতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৯টা ২০

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

চাকুরিজীবীদের অফিসের কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। ব্যবসায়ীদের বড় রকমের ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ১৫

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আজ আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। সময়ের সদ্ব্যবহার করুন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

আজ খুব সাবধানে গাড়ি চালান। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। ব্যবসায় মন্দার কারণে সমস্যায় পড়বেন। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

ধর্মীয় স্থানে যাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সঠিক ব্যবহার করুন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। চাকুরিজীবী জাতকদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। কম পরিশ্রমে ভালো সাফল্য পাবেন। চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

দিনের শুরুটা ভালো হবে। তবে দুপুরের পর হঠাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে। অফিসে একই সঙ্গে অনেক কাজ সামলাবেন না, তা হলে কাজে ভুল হতে পারে। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, March 26, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion