Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 26 জুলাই 2023

Ajker Rashifal: বুধবার, ২৬ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 26 July 2023

আজকের মেষ রাশিফল

সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। মন খুব খুশি থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। অফিসে বেশি হাসি-ঠাট্টা করবেন না। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১০টা

আজকের বৃষ রাশিফল

শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল

আজ আপনি কোনও কিছু নিয়ে খুব চিন্তিত থাকবেন। সম্ভব হলে আপনার কাছের কারুর সঙ্গে মনের কথা শেয়ার করুন। অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় কাজে ভুল হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা ৫০ থেকে দুপুর ৩টা ৩০

আজকের কর্কট রাশিফল

আজ আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে ১১টা ২০

আজকের সিংহ রাশিফল

নতুন গাড়ি কেনার জন্য আজকের দিনটি অনুকূল। জীবনসঙ্গীর সঙ্গে খুব সাবধানে কথা বলুন। আপনার কোনও কথায় সঙ্গী আঘাত পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল

জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। আজ আপনারা একে অপরকে যথেষ্ট সময় দেবেন। আজ আপনি আপনার কাছের কারুর থেকে ভালো পরামর্শ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল

আজ আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আর্থিক লাভ হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ ঠিক থাকবে না। আজ আপনি পেটের রোগে ভুগবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল

স্বাস্থ্যের খুব একটা ভালো থাকবে না। একটানা বসে কাজ করা থেকে বিরত থাকুন, না হলে পিঠ বা কোমরের সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে নিজের উপর বেশি কাজের চাপ দেবেন না। আপনার মন শান্ত রাখুন এবং ইতিবাচক থাকুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের সহযোগিতা পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা

আজকের ধনু রাশিফল

ব্যয় কমান, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়বেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন। বসও আপনার উপর খুব খুশি হবেন। লভ লাইফে নতুন মোড় আসতে পারে। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৮টা ৫৫

আজকের মকর রাশিফল

নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আসা বাধা-বিপত্তি দূর হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে ১১টা ০৫

আজকের কুম্ভ রাশিফল

কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বসও আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। শীঘ্রই আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। আজ জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫

আজকের মীন রাশিফল

বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যয় বাড়বে। তবে বড় কোনও সমস্যা হবে না। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সাফল্য অর্জন করবেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ৩০ টা থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, July 26, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion