Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ২৬ জুলাইয়ের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনার কোনও বড় দুশ্চিন্তা দূর হবে এবং অনেক দিন পর আপনি বেশ ভাল মেজাজে থাকবেন। ছোটো ব্যবসায়ীদের আজ ভাল আর্থিক লাভ হতে পারে। বড় ব্যবসায়ীদেরও লাভ হতে পারে। চাকুরিজীবীদের কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘদিন ধরে মাঝপথে আটকে থাকে, তাহলে সেই কাজ শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা

বৃষ রাশি
চাকুরিজীবীরা আজ কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। পিতা-মাতার সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আপনার যদি হাড়ের কোনও সমস্যা হয়, তবে অবিলম্বে টেস্ট করান।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৯টা

মিথুন রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভাল কাটতে পারে। অফিসে চাকুরিজীবীদের মান-সম্মান বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান খুব শক্তিশালী হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। প্রিয়জনের কাছ থেকে উপহারও পেতে পারেন। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫

কর্কট রাশি
আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা তাঁদের মনের মতো প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। খরচ বাড়তে পারে। আজ দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে বেলা ১২টা

সিংহ রাশি
চাকুরিজীবীরা অফিসে খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

কন্যা রাশি
শিক্ষার্থীদের পড়ালেখায় বড় বাধা আসতে পারে। আজ আপনি আপনার পড়াশোনায় সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। ঘরের পরিবেশ ভাল থাকবে। বাড়ির কোনও সদস্যের কাছ থেকে সুখবর পেয়ে মন খুব খুশি হবে। ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

তুলা রাশি
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হতে পারে। আপনার কাজে গতি আসবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে দুপুর ১টা ২০

বৃশ্চিক রাশি
অফিসের রাজনীতি নিয়ে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ আজ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে, আপনার কাজেও বাধা দিতে পারে। ব্যবসায়ীরা আজ হতাশ হবেন। ব্যবসায়ীদের কোনও কাজ মাঝখানে আটকে যেতে পারে। তবে এই সমস্যা সাময়িক, শীঘ্রই আপনি সাফল্য পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল যাবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১২টা ০৫

ধনু রাশি
দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। ব্যবসায়ীদেরও সমস্যা বাড়তে পারে। অর্থের অভাবে আজ আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীদের উপর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে দুপুর ৩টা ৪০

মকর রাশি
আজ আপনার কাজে বাধা আসতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
চাকুরিজীবীরা আজ ভাল ফলাফল পেতে পারেন। অফিসে বস আপনার প্রতি খুব খুশি হবেন এবং আপনার কাজের অনেক প্রশংসা করবেন। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার কাছের কারও থেকে উপহারও পেতে পারেন। স্বাস্থ্য খুব ভাল থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত হবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার অনেক কাজ আজ অসম্পূর্ণ থেকে যাবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। প্রতিকূল সময়ে আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৬টা থেকে ১১টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications