Ajker Rashifal: মকর রাশির পদোন্নতি, কুম্ভের ব্যবসায় লাভ! দৈনিক রাশিফল 26 জানুয়ারি 2023

বৃহস্পতিবার ২৬ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 26 January 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল: আর্থিক অবস্থা ভালো থাকবে

আজকের মেষ রাশিফল: আর্থিক অবস্থা ভালো থাকবে

আজ সমস্ত সিদ্ধান্ত খুব সাবধানে নিন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। আপনার উপর দায়িত্ব অনেক বেশি থাকবে। আজ আপনি আপনার সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে চিন্তিত থাকতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি হাসি-ঠাট্টা করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৬টা থেকে ১১টা ২৫

আজকের বৃষ রাশিফল: চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন

আজকের বৃষ রাশিফল: চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদেরকে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার কাজের উপর খারাপ প্রভাব পড়তে পারে। চাকুরিজীবীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: ভোর ৪টা থেকে বেলা ১২টা

আজকের মিথুন রাশিফল: ব্যবসায় লাভ হবে

আজকের মিথুন রাশিফল: ব্যবসায় লাভ হবে

স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে বসের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ৩টা ৪০ থেকে রাত ৯টা ১০

আজকের কর্কট রাশিফল: চাকরি ও ব্যবসায় ক্ষতি হবে

আজকের কর্কট রাশিফল: চাকরি ও ব্যবসায় ক্ষতি হবে

অর্থ সংক্রান্ত কাজ খুব সাবধানে কাজ করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। অফিসের পরিবেশ আজ ঠিক থাকবে না। বসের মেজাজ ভালো থাকবে না। ব্যবসায়ীদের চলমান কোনও কাজ মাঝপথে আটকে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০

আজকের সিংহ রাশিফল: চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে

আজকের সিংহ রাশিফল: চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে

আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে আপনার খরচের সঠিক হিসাব রাখুন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আপনার ভাল পারফরম্যান্সের ভিত্তিতে আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা বড় সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল: লভ লাইফে সমস্যা দেখা দেবে

আজকের কন্যা রাশিফল: লভ লাইফে সমস্যা দেখা দেবে

লভ লাইফ ভালো কাটবে না। অফিসে আপনার ওপর কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হতে পারে। ব্যবসায়ীরা প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা ৩৫

আজকের তুলা রাশিফল: স্বাস্থ্যের অবনতি হতে পারে

আজকের তুলা রাশিফল: স্বাস্থ্যের অবনতি হতে পারে

পারিবারিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনার খরচ কমান, অন্যথায় ভবিষ্যতের পরিকল্পনায় বাধা আসতে পারে। ব্যবসায়ীরা আজ নতুন ব্যবসার প্রস্তাব পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: দুপুর ৩টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল: আর্থিক ক্ষতি হতে পারে

আজকের বৃশ্চিক রাশিফল: আর্থিক ক্ষতি হতে পারে

কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীরা অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত রাখবেন না। ব্যবসায়ীদের সরকারী নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। সুস্থ থাকার জন্য, আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম এবং মেডিটেশন অন্তর্ভুক্ত করুন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫

আজকের ধনু রাশিফল: ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে না

আজকের ধনু রাশিফল: ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে না

আজ আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখুন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আজ আপনি কাজ সংক্রান্ত কিছু ভালো পরামর্শও পাবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ঘরের পরিবেশ ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি দুর্দান্ত সময় কাটাবেন। যাদের লিভারের সমস্যায় ভুগছেন, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের মকর রাশিফল: চাকুরিজীবীরা ভালো খবর পেতে পারেন

আজকের মকর রাশিফল: চাকুরিজীবীরা ভালো খবর পেতে পারেন

চাকুরিজীবীরা আজ অফিসে কোনও ভালো খবর পেতে পারেন। আজ আপনি প্রমোশন লেটার পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল: চাকরি ও ব্যবসায় লাভ হবে

আজকের কুম্ভ রাশিফল: চাকরি ও ব্যবসায় লাভ হবে

পারিবারিক সমস্যার অবসান হতে পারে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীদের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায়ীরাও আজ আশানুরূপ ফলাফল পাবেন। যারা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করেন, তাদেরকে চোখের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা

আজকের মীন রাশিফল: আর্থিক অবস্থা ভালো থাকবে

আজকের মীন রাশিফল: আর্থিক অবস্থা ভালো থাকবে

যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ভালো লাভ হবে। চাকুরিজীবীদের দিনটি মোটামুটি কাটবে। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, January 26, 2023, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion