Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 26 ফেব্রুয়ারি 2023

রবিবার, ২৬ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 26 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজ খুব ব্যস্ত থাকবেন। দায়িত্ব বাড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহায়তায় আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আপনাকে জাঙ্ক ফুড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৫টা থেকে দুপুর ২টা ৫৫

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

আজ আপনি পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: দুপুর ১২টা ১৫ থেকে রাত ৭টা ৪৫

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আয় বৃদ্ধি হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। আপনি আপনার ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভালো থাকবে না। বাড়ির সদস্যদের মধ্যে একতা বিঘ্নিত হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে আজ তা সম্পন্ন হতে পারে। এর পাশাপাশি, আপনার আর্থিক লাভ হওয়ারও সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ৩টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

ব্যবসায়ীরা আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসের সমস্ত কাজ খুব সাবধানে করুন। কাজে অবহেলা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা ৪০

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। অবহেলা করলে ঝামেলায় পড়বেন। অফিসে বসের সামনে সঠিক আচরণ করুন। ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। অলসতা ত্যাগ করুন। ব্যবসায়ীদের অজানা কাউকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। আজ কোনও আর্থিক লেনদেন করবেন না। অফিসে নিজের কাজে মন দিন। ব্যবসায়ীরা সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

আজ আপনি ঘরোয়া সমস্যা নিয়ে খুব চিন্তিত থাকবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা টাকা খরচ করা থেকে বিরত থাকুন। চাকুরিজীবীরা অফিসে সময়ের দিকে খেয়াল রাখুন। কাজে দেরি করলে সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের চাপের কারণে আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার বাড়িতে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। চাকুরিজীবীরা অফিসের কাজে ভুল না করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। বিশেষ করে লোহা ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

আজ আপনাকে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি কোনও আইনি বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ বাড়ির কারুর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ২০

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

অনেক দিন পর আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। চাকুরিজীবীদের উপর অফিসে কোনও বড় দায়িত্ব আসতে পারে। খুব সাবধানে সব কাজ করুন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, February 26, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion