Ajker Rashifal: মঙ্গলবার দিনটা আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 26 ডিসেম্বর 2023

Ajker Rashifal, 26 December 2023: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 26 December 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে শপিং, সিনেমা, পিকনিকে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার ছোটো অসাবধানতার কারণে অফিসে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আর্থিক লাভের যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনাদের মধ্যে চলমান বিবাদের অবসান হবে। আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আজ আপনার হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ৯টা

আজকের মিথুন রাশিফল

লভ লাইফ ভালো যাবে। আপনি আপনার সঙ্গীর সাপোর্ট পাবেন। আজ আপনারা একে অপরকে যথেষ্ট সময় দেবেন। আজ আপনার খরচ বেশি হতে পারে। এই রাশির শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না, তাহলে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি আপনার সেরা পারফরম্যান্স দেবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গী আজ খুব ভালো মেজাজে থাকবেন। সিঙ্গেল জাতকরা আজ প্রেমের প্রস্তাব পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ সঙ্কট থেকে পরিত্রাণ পেতে, আপনাকে খরচ কমাতে হবে। আজ স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ২টো ২০

আজকের সিংহ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। অর্থ উপার্জনের ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বকেয়া টাকা না পাওয়ার কারণে আপনি সমস্যায় পড়বেন। অফিসে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের দিনটি মোটামুটি কাটবে। আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল

এই রাশির বেকার জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো যাবে। যদি নিজের ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হলেও ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা

আজকের তুলা রাশিফল

কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। কাজের জন্য স্বাস্থ্যকে অবহেলা না করাই ভালো। ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। খরচ কিছুটা কমবে। লভ লাইফ ভালো কাটবে না। সঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৯টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টো ২০ থেকে বিকেল ৪টে ২০

আজকের ধনু রাশিফল

ব্যবসায়ীদের নতুন কোনও কাজ শুরু করার আগে ভালো ভাবে খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। সহকর্মীদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করবেন না। আজ খরচ বেশি হবে। পরিবারের কারুর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। ডাক্তার এবং ওষুধের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে ১১টা

আজকের মকর রাশিফল

পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। আজ আপনি আপনার সঙ্গীর কাছে কোনও প্রমিজ করতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অফিসের পরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা ভালো ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের দিনটি কুম্ভ রাশির জাতকদের ভালো যাবে। আপনি ঋণ মুক্ত হবেন। চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। আপনাকে টিমওয়ার্কের দিকে আরও মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ছোটো ব্যবসায়ীদের সরকারী নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল

অফিসের সর্বত্র শুধুমাত্র আপনার কাজ নিয়ে আলোচনা হবে। বিরোধীরাও আপনার পিছনে আপনার প্রশংসা করবে। ব্যবসায় বিপুল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। মানসিকভাবে আপনি খুব দুর্বল বোধ করবেন। আজ বাড়িতে আপনার বিয়ে নিয়ে আলোচনা হবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, December 26, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion