Ajker Rashifal 26 December 2022: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ২৬ ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 26 December 2022

মেষ রাশি

মেষ রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চ পদ পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে ১১টা

বৃষ রাশি

বৃষ রাশি

কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে।চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। আজ আপনার কানের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ১২টা ২৫

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে এবং আপনাদের মধ্যে ভালবাসা আরও বাড়বে। আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। আপনার সব আর্থিক সমস্যা দূর হবে। তবে আর্থিক বিষয়ে বেশি তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা গোলাপী

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি

কর্কট রাশি

ছোটো ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা

সিংহ রাশি

সিংহ রাশি

অফিসে বস আপনার কাজের প্রতি খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আজ আপনি ভবিষ্যতের সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। আজ আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ ভালো বোধ করবেন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীদের কাজ সংক্রান্ত কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আপনি আপনার কাজে পুরোপুরি মনোনিবেশ করতে পারবেন। ব্যবসায়ীরা বিনিয়োগ করার আগে খুব ভালো ভাবে খোঁজ খবর নিষ, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। তার স্বাস্থ্য বা শিক্ষা নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীরা যদি নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে তাদের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অ্যালকোহল পান করে গাড়ি চালাবেন না, নইলে বড় বিপদ হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। বাচ্চাদের পড়ালেখার জন্য আপনার অনেক টাকা খরচ হতে পারে। চাকুরিজীবীরা আজ সমস্যায় পড়বেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। বিশেষত, লোহা ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীরা নিজেদের আচরণ ঠিক রাখুন। চাকুরিজীবীদের হঠাৎ অফিসে গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডাকা হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ব্যস্ততার কারণে আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন না। অর্থ প্রাপ্তি হতে পারে। আজ হাঁপানির রোগীদের সমস্যা বাড়তে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

মকর রাশি

মকর রাশি

ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার অর্থ আটকে যেতে পারে। চাকুরিজীবীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। অফিসে কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ দূর হতে পারে। বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীদের উপর দায়িত্ব বাড়তে পারে। তবে আপনি উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। সুস্থ থাকতে হলে প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

আজকের দিনের শুরুটা ভালো হবে না। আপনার মনে অনেক ধরনের দুশ্চিন্তা থাকবে এবং কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। অফিসে অমীমাংসিত কাজের তালিকা বৃদ্ধির কারণে বসের আপনার উপর রেগে যেতে পারেন। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। মানসিক চাপ বাড়ার কারণে আপনি ভালো বোধ করবেন না।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, December 26, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion